WB Election 2021: ভোট দিতে বাধা তৃণমূলের, বুথ দখল, অভিযোগ বিজেপি প্রার্থীর, আতঙ্কের পরিবেশ ডায়মন্ড হারবারে

রাজ্য জুড়ে চলছে তৃতীয় দফার ভোট। তবে এদিন সকাল থেকেই নানান কেন্দ্র থেকে তৃণমূলের বিরুদ্ধে এসেছে নানান অভিযোগ। কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ, তো কোথাও আবার বুথ দখলের। এসবের মধ্যেই ফের শাসকদলের বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠে ডায়মন্ড হারবার কেন্দ্রের বাসুলডাঙা থেকে। অভিযোগ, ভোটারদের ভোট দিতে যেতে বাধা দিচ্ছে তৃণমূল।

গ্রামবাসীদের অভিযোগ, তাদের ভোট দিতে দিচ্ছে তৃণমূল কর্মীরা। তারা ভোট দিতে যাওয়ার জন্য বের হলেও তাদের হুমকি শানানো হয়। মারধরের হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন গ্রামবাসী।

আরও পড়ুন- দাগ পেরোলেই চলবে মারধর, হুমকি তৃণমূলের, ভোটারদের ভোট দিতে বাধা

এই খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী দীপক হালদার। কিন্তু তিনি জানান, কেন্দ্রীয় বাহিনীর আশ্বাসেও বুথে ভোট দিতে যেতে নারাজ গ্রামবাসীরা। তাঁর কথায়, “তৃণমূলের গুন্ডাবাহিনী মিলে এই গ্রামের মানুষকে ভোট দিতে যেতে দিচ্ছে না। এখানকার মানুষ বিজেপিকে ভোট দেবে। তৃণমূল ভোট পাবে না জেনেই তাদের বুথে ঢুকতে দিচ্ছে না”। এই গোটা বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

আরও পড়ুন- তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ইভিএম, ভোট প্রক্রিয়ায় বড়সড় চক্রান্তের জল্পনা

আবার অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন শ্যামপুরের বিজেপি তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। তাঁর কথায়, সেই কেন্দ্রের ১৩৮ নম্বর বুথে রীতিমতো হামলা চালিয়েছে তৃণমূল। মারামারি চলছে। তিনি এও অভিযোগ করেন যে কয়েকটি বুথে ইভিএম কাজ করছে না। এমনকি, রিটার্নিং অফিসারও কোনও সহযোগিতা করছেন না বলে অভিযোগ জানান তিনি। সেখানেও অনেক ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল তৃণমূলের তরফে। তবে সেটা আপাতত সামলানো গিয়েছে বলে জানান অভিনেত্রী।

আরও অন্যান্য খবর