আজ রাজ্যে তৃতীয় দফা নির্বাচন চলছে। প্রথম দুই দফার মতো বঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফাতেও বিক্ষিপ্ত অশান্তির খবর বিভিন্ন জায়গা থেকে এসেছে।
যেমন জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের দক্ষিণ বেলেগাছি কানাপাড়া এলাকায় রাতভর চলে দুষ্কৃতীদের তাণ্ডব। জনগণকে নাগরিক অধিকার প্রয়োগ করা থেকে বিরত রাখার চেষ্টায় এতটুকু কসুর করেনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাতভোর ভোটারদের আটকে রেখে চলে মারধর, ভোট দিতে গেলে খেলা হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আরও পড়ুন- তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ইভিএম, ভোট প্রক্রিয়ায় বড়সড় চক্রান্তের জল্পনা
অভিযোগ উঠেছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে খবর দেওয়া সত্ত্বেও তাঁরা আসেনি। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। পরে কেন্দ্রীয় বাহিনী তাঁদের আশ্বস্ত করে ভোট দিতে নিয়ে যায় বলে জানা গেছে। কিন্তু সন্ধেবেলা বাড়ি ফেরার পর যে ফের হামলা হবে না, সেই নিশ্চয়তা কোথায়, সেই প্রশ্নও ঘোরাফেরা করছে ওই ভোটারদের মনে। সূত্রের খবর তৃণমূলের, হুমকির ভয়ে তাঁদের কেউ কেউ ধানখেতে লুকিয়ে ছিলেন।
আরও পড়ুন- পুলিশের সাহায্য নিয়েই একাধিক বুথে লাগামছাড়া ছাপ্পা ভোট তৃণমূলের, উত্তপ্ত রাজ্য রাজনীতি
অন্যদিকে একই ছবি ধরা পড়েছে, ডায়মন্ড হারবারের বাসুলডাঙায়। সেখানেও ভোট দিতে যেতে আতঙ্কিত ভোটাররা। বিজেপি প্রার্থী দীপক হালদারের আশ্বাস সত্ত্বেও বুথে যেতে ভয় পাচ্ছেন বলে তাঁরা জানান।





