অমানবিক! শুধুমাত্র বিজেপি করার অপরাধে হাসপাতালে ঢুকে বিজেপি নেতাকে নৃশংস প্রহার তৃণমূলের

এইবছর বিধানসভা নির্বাচনে দুশোর বেশি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। ৭৭ আসন লাভ করেছে বিজেপি এবং ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে বাম দল। যদিও বিরোধীদের দাবি মমতা ইভিএমে কারচুপি করেছেন তবুও শাসকদল তা মানতে নারাজ।

এরমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর মিলছে। রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের উপর মারধর, ধর্ষণ, বাড়ি-দোকান লুঠপাটের খবর বারংবার সামনে আসছে। তবে এবার খাস কলকাতায় যা ঘটল তা এককথায় নজিরবিহীন এবং অমানবিক।

আরও পড়ুন- ‘অনেক করেছেন, এবার আমাদেরটা আমাদেরই বুঝে নিতে দিন’, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ দিলীপের

কলকাতার ১২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গণশ্রী বাগের অনুগামীরা বিজেপি কার্যকর্তা সঞ্জয় বাগকে যাদবপুর কেপিসি হাসপাতালের ভেতর শুধুমাত্র বিজেপি করার অপরাধে পশুর মত নির্যাতন করল। যার একটি ভিডিও ফুটেজ প্রমাণস্বরূপ পাওয়া গিয়েছে। সম্প্রতি এই ঘটনায় শাসকদলের সেই অত্যাচারী রূপটাই প্রকট হয়ে উঠল আরও একবার।

ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা অকথ্য ভাষায় গালিগালাজ করছে ওই বিজেপি কার্যকর্তাকে এবং সেইসঙ্গে চলছে নির্মম প্রহার।

স্বাভাবিকভাবেই স্থানীয় বিজেপি নেতৃত্ব গোটা ঘটনায় অত্যন্ত সত্য এবং এই বিষয়ে তারা পুলিশের দ্বারস্থ হচ্ছেন বলে জানা গিয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED Articles