বিজেপি করে বলে শুভেন্দু-মুকুলের সাত খুন মাফ! যত দোষ ফিরহাদ-মদনের? ফুঁসছে তৃণমূল শিবির!

আজ সকাল থেকেই রাজ্য-রাজনীতিতে হুলুস্থুল কাণ্ড। রাজ্যের পরিবহন মন্ত্রী এবং কলকাতা পুরসভার পুর প্রশাসক ফিরহাদ হাকিমকে তার চেতলার বাড়িতে গিয়ে গ্রেফতার করে সিবিআই!

সেইসঙ্গে গ্রেফতার হন শোভন চট্টোপাধ্যায় (যিনি এখন বিজেপিতে), মদন মিত্র, সুব্রত চট্টোপাধ্যায়। সিবিআই সূত্রে খবর, সোমবার নারদকাণ্ডে ফিরহাদ-সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হবে। সেজন্য প্রাক্তন মন্ত্রী শোভন, তৃণমূল বিধায়ক মদন, পঞ্চায়েতমন্ত্রী সুব্রতকেও নিজাম প্যালেসে আনা হয়েছে। প্রাক্তন আইপিএস অফিসার এস এম এইচ মির্জাকেও নিয়ে আসা হচ্ছে। পরে অবশ্য সরকারিভাবে শোভন, ফিরহাদ, সুব্রত এবং মদনকে গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন- ‘আমাকে গ্রেফতার করতে হবে’, নিজাম প্যালেসে দাবী মমতার! মন্ত্রী-বিধায়কদের পর কী এবার খোদ মুখ্যমন্ত্রীর পালা? 

আর আচমকা সিবিআইয়ের এই পদক্ষেপের পরেই ক্ষিপ্ত তৃণমূল শিবির‌। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা পৌঁছেছেন নিজাম প্যালেসে। তাঁকেও গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেছেন মমতা।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন, বিধানসভাতে হেরে যাওয়ার পর প্রতিহিংসা চরিতার্থ করতে এই হীন কাজ করছে বিজেপি। এফ আই আরে শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের নামও ছিল। তবে তাদের কেন ছেড়ে দেওয়া হয়েছে? শঙ্কুদেব পান্ডাকে কেন ধরা হল না?

একই বক্তব্য তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়ের। তিনি বলেন,একই অভিযোগ থাকা সত্ত্বেও শুভেন্দু এবং মুকুলকে গ্রেফতার করা হয়নি কেন? বিজেপিতে যোগ দেওয়ায় ছাড় দেওয়া হয়েছে?

আরও পড়ুন- সম্ভবত আজই চার্জশিট পেশ, আদালতে উঠছেন ফিরহাদ, শোভন, মদন, সুব্রত! জোর ধাক্কা মমতার দলে 

যদিও বিজেপি শিবির থেকে দাবি করা হয়েছে এর সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই। যদি সত্যিই সম্পর্ক থাকত তাহলে শোভন চট্টোপাধ্যায় কে নিশ্চয়ই সিবিআই আটক করত না।

আরও অন্যান্য খবর