সম্ভবত আজই চার্জশিট পেশ, আদালতে উঠছেন ফিরহাদ, শোভন, মদন, সুব্রত! জোর ধাক্কা মমতার দলে

জানা গিয়েছে, কিছুদিন আগেই চার্জশিটে সম্মতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার নিজাম প্যালেসে গ্রেফতারি পরোয়ানায় সাক্ষর করিয়ে গ্রেফতার করা হল শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্রকেও। নিজাম প্যালেসে উপস্থিত রয়েছেন রত্না চট্টোপাধ্যায়ও। ফিরহাদ, শোভন, মদন, সুব্রতকে আজই আদালতে তোলা হতে পাড়ে বলে জানা গিয়েছে। আজই তাদের বিরুদ্ধে দাখিল করা হবে চার্জশিট।

উল্লেখ্য, আজ, সোমবার সকালেই কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের নতুন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে অভিযান চালায় সিবিআই। তাঁর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু ঠিক কী কারণে ফিরহাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এদিন তাঁর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে সিবিআই।

এদিন বাড়ি থেকে বেরোনোর সময় ফিরহাদ বলেন, “আমাকে নারদ মামলায় গ্রেফতার করল সিবিআই। স্পিকারের অনুমতি ছাড়াই গ্রেফতার করা হয়েছে। কোর্টে দেখে নেব। ফিরহাদকে বাড়ির বাইরে আনা হতেই তাঁর সমর্থকরা স্লোগান দিতে শুরু করে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে শুরু হয় বচসা। পরে ফিরহাদ তাদের শান্ত করেন। এরপর সিবিআইয়ের গাড়ি ফিরহাদকে নিয়ে রওনা দেয় নিজাম প্যালেসের উদ্দেশ্যে।

আরও পড়ুন- নারদ কাণ্ডে গ্রেফতার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মদন সুব্রত ও শোভনকেও আনা হল নিজাম প্যালেসে

তবে সিবিআইয়ের তরফে দাবী করা হয়েছিল যে গ্রেফতার করে আনা হয়নি ফিরহাদকে। আজ ফিরহাদ-সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। প্রাক্তন আইপিএস অফিসার এস এম এইচ মির্জাকেও নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

RELATED Articles