লক্ষ্য ২০২১-এর বিধানসভা নির্বাচন, জেতার পরিকল্পনাতে প্রথমবার রাজ্যে বুথ কমিটি গড়ছে তৃণমূল

এবার টার্গেট ২০২১ এর বিধানসভা নির্বাচন। আগামী বছরের নির্বাচনের দিকে তাকিয়ে এবার রাজ্যজুড়ে প্রথমবার বুথ কমিটি তৈরি করতে চলেছে তৃণমূল। সূত্রের খবর সেই দলে সর্বনিম্ন ৩ জন থেকে সর্বাধিক ১৫ জন সদস্য থাকতে পারবেন। প্রতিটি ওয়ার্ডের দলগুলিতে একজন করে সভাপতি রয়েছেন। তাই এবার ওয়ার্ড কমিটিগুলিকে নতুন করে গঠন করার কথা জানাল দল। এমনকি দলের সভাপতিদেরও নতুন কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৬ সালের নির্বাচনে বেহালা পূর্বে নির্বাচন যেতেন শোভন চট্টোপাধ্যায়। এখন তাঁর সঙ্গে বিজেপির হৃদ্যতার সম্পর্ক। এছাড়া যাদবপুরে তৃণমূলের তরফে সেই বছর পরাজিত হন মণীশ গুপ্ত। তাই এবার এই ২ আসনে বিশেষ নজর দিচ্ছে ঘাসফুল শিবির। তবে শুধু এই দুটি আসনই নয়, আগামী নির্বাচনে দক্ষিণ কলকাতার সব কটি বিধানসভা আসনই নিজেদের মুষ্ঠীগত করতে চায় বর্তমান শাসক দল।

মঙ্গলবার তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির অফিসে এই বিষয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, মণীশ গুপ্ত, জাভেদ খান, আবদুল খালেক মোল্লা, দেবাশিস কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায়রা। এমনকি এই সাংগঠনিক কাজে দলীয় কর্মীদের সক্রিয় রাখতে হোয়াট্‌সঅ্যাপ গ্রুপের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘‌হোয়াট্‌সঅ্যাপে দলীয় সংগঠনের অনেক কাজ সুষ্ঠভাবে করা যায়। দলের তরফে এই বুথ কমিটি গড়ার কাজটি একটি ভাল উদ্যোগ।’‌

যাদবপুর ও টালিগঞ্জের দিকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে। অন্যদিকে কসবা বিধানসভায় ২জন কো–অর্ডিনেটর তাঁর সাথে অসহযোগিতা করছেন বলে অভিযোগ তোলেন জাভেদ খান।

প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা নির্বাচনে বাংলার বুকে বিজেপি যেভাবে একাধিক আসন জিতেছেন তাতে কপালে ভাঁজ তৈরি হয়েছে শাসক গোষ্ঠীর। তাই এবার আগামী বিধানসভা নির্বাচনে নিজেদের সত্ত্বা বাঁচাতে মরিয়া হয়ে পড়েছেন বর্তমান শাসক দল।

RELATED Articles

Leave a Comment