সংসারের গন্ডিতে ঢুকে পড়লেই অনেক অভিনেত্রী নিজেদের ক্যারিয়ারকে বিদায় জানান। বিনোদন ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী আজ সংসারের বেড়াজালে ঢুকে গিয়ে, অভিনয় জগতে ফিরে আসেননি। অভিনেত্রী সোনালী চৌধুরী (Sonali Chowdhury) বিয়ের পর নন মা হওয়ার পরে অনেকটাই কাজ কমিয়ে দিয়েছিলেন। একদমই কাজ কম করেছেন একটা সময়। ছেলেকে পুরো সময় দিতে পরিবারের সাথে সময় কাটাতে সাময়িক সময়ের জন্য বিদায় জানিয়েছিলেন ইন্ডাস্ট্রিকে। তবে প্রেগনেন্সির আগেও তিনি (Sonali Chowdhury) দাপিয়ে কাজ করেছেন।
এবার ছেলে বড় হতে, ফিরে এসেছেন কাজে। অভিনেত্রী সোনালী চৌধুরী (Sonali Chowdhury) মা হওয়ার পর, ছেলেকে বড় করেছেন, এবার কাজে মনোনিবেশ করতে চান। এর আগে সঞ্চালনায় ফিরেছিলেন তিনি এবার একেবারে অভিনেত্রী হিসেবে। কেন তিনি এই বিরতি নিয়েছিলেন এ প্রসঙ্গে আগে সংবাদমাধ্যমে অভিনেত্রী (Sonali Chowdhury) বলেছেন, “আসলে ছেলের ছোটবেলাটা মিস করতে চাই না। তাই মাঝেমাঝে কাজ করছি। আবার মাঝে পরিবারকে সময় দিচ্ছি। এখন ও একটু বড় হয়েছে বলে সঞ্চালনার কাজটা ছাড়লাম না। আগেও আমি বিভিন্ন অনুষ্ঠান সামলেছি। তবে আদ্যোপান্ত গানের অনুষ্ঠান এই প্রথম বার। এখানে শুধু মাত্র স্বর্ণযুগের গান নয়, সব ধরনের গানই শুনবেন দর্শক।”
এতদিন পর ইন্ডাস্ট্রিতে এসে সব কি একই রকম আছে, অভিনেত্রীর (Sonali Chowdhury) কথায়, “মানুষ বদলায় না, মানুষ ওরকমই, মুখোশ আসতে আসতে সরে যায়। আমার মনে হয় মানুষ বদলায় না মুখোশটা সরে যায়। আমি মুখোশের প্রয়োজন বোধ করিনি। আমার মনে হয় আমি এরকম, যদি আমি ভালো লাগে লাগবে আর যদি ভালো না লাগে লাগবে না। কারো সাথে মেশার জন্য যদি আলাদা করে অভিনয় করতে শুরু করি তবে কতদিন অভিনয়টা চালিয়ে যেতে পারব, একদিন না একদিন মুখোশ খুলে যাবে।”
সবাই ছুটছে, এই দৌড়ের মধ্যে হঠাৎ থেমে যাওয়া কতটা সাহস লাগে। সোনালী চৌধুরীর (Sonali Chowdhury) কথায়, “সাহস লাগে, ইচ্ছেটাও লাগে। আমার মনে হয় অভিনয় আমার কাছে সবচেয়ে পছন্দের। তার জন্য কাজটা করি। কিন্তু আমি যখন মা হলাম আমার ছেলেকে কোলে দিল তখন মনে হয়েছিল আমি জীবনে এতদিন যা করেছি তা থেকে বেশি কিছু এখন আমার সামনে আছে। আমি আমার পরের প্রজন্মকে তৈরি করছি, সেটা আরো বড় কাজ। আমাকে তো ওকে সময় দিতেই হবে।”
ওই সময় টুকুর মধ্যে প্রচুর কাজ ছাড়তে হয়েছে। দুটো সিনেমা বেশ কয়েকটি সিরিয়াল কাজের অফার থেকে মুখ ঘুরিয়েছেন তিনি। অভিনেত্রীর (Sonali Chowdhury) কথায়, “আমি এত বছর কাজ করেছি বলেই আমার মনে হয়েছিল হয়তো আমি নিশ্চয়ই শুরু করতে পারব, যখন আমি চাইবো। ভুল করেছে নাকি ঠিক করেছে সেটা হয়তো পরে বুঝতে পারব।”
সোনালী চৌধুরীকে (Sonali Chowdhury) সে রকম ভাবে কখনোই নেগেটিভ চরিত্র দেখা যায়নি। বিরতির পর ফিরে এসে ছবিতে একটি নেগেটিভ চরিত্রে তাকে দেখা যাচ্ছে। মুক্তি পেতে চলেছে তার ছবি হাতেখড়ি। অভিনেত্রী বলছেন, “আমি নেগেটিভ চরিত্র যে খুব একটা করতে চেয়েছি তা নয়। আমি জেনেই পজিটিভ চরিত্র করতাম। সিরিয়ালে কেমন ভাবে নেগেটিভ চরিত্র করা হয়ে ওঠেনি মনে হচ্ছে এবার করব। করে দেখি কেমন লাগে।”





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!