উপনির্বাচনে ফাটিয়ে দিচ্ছে সিপিএম, ভোট কমছে তৃণমূলের, ‘জয়ের’ আশার আলো দেখছে বিজেপি

আজ, শনিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনের ভোটগণনা। বাবুল সুপ্রিয় ফুল পালটালেও বিজেপি আসানসোলের আসন ধরে রাখতে পারে নাকি সেই কেন্দ্রে ঘাসফুল ফোটে, এখন সেটাই দেখার। তবে আসানসোলে জেতার জন্য বেশ আশাবাদী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

এদিকে, বালিগঞ্জে লড়ছেন তৃণমূলের নয়া সৈনিক বাবুল সুপ্রিয়। ভোটের ফলাফল  নিয়ে তাঁর মন্তব্য, “মার্জিনটা কমবে। তবে আমার জেতা উচিত। শুধু আমি জিতব, সেটা বলব না। আমরাই জিতব। যা ফল হবে, তা সম্পূর্ণভাবে আমাদের সংগঠনের জয় হবে”।

এদিন ছাপ্পা ভোটের অভিযোগ উড়িয়ে ভোটগণনা শুরুর আগেই বাবুল বলেন, “ভোট খুব কম পড়েছে। মাত্র ৪১-৪২ শতাংশ ভোট পড়েছে। একদিকে ভালোই হয়েছে। ছাপ্পা ভোটের যে ফালতু অভিযোগ তুলছিল বিরোধীরা, সেটা খাটবে না। ছাপ্পা হলে তো ৬৫-৭০ শতাংশের বেশি ভোট পড়ত”।

তবে এদিন বালিগঞ্জে চোদ্দ রাউন্ড গণনার শেষে দেখা যাচ্ছে বাবুল সুপ্রিয় খুব একটা ভুল বলেন নি। আপাতত ১০,৮৫১ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। পেয়েছেন ৩১,৬২৪ টি ভোট। অন্যদিকে, সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমের ঝুলিতে আছে ২৩,১৬৬ টি ভোট। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৪,৩২২ টি ভোট। আর বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন ৪,২৯৮ টি ভোট।

এদিকে, আসানসোলেও এক লক্ষ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

তবে বালিগঞ্জে বেশ ফাটিয়েই খেলেছে সিপিএম। সেখানকার ৩৫ শতাংশ ভোট তাদের ঝুলিতে। এর জেরে এক ধাক্কায় তৃণমূলের ভোট অনেকটা কমেছে। সংখ্যালঘু ভোট কমছে তৃণমূলের। বালিগঞ্জে বিজেপি নেমে গিয়েছে তৃতীয় নম্বরে। সিপিএম রয়েছে দ্বিতীয় স্থানে।

RELATED Articles