তৃণমূল নেতার গুণ্ডাগিরি! ঘরে ঢুকে মহিলাকে সজোরে ধাক্কা, ঠাটিয়ে চড়, গোটা পরিবারকে মারধর, ভিডিও সামনে আসতেই অস্বস্তিতে ঘাসফুল শিবির

TMC Leader Allegedly Badly Beat a Lady: দলবল নিয়ে ঘরের ভেতর ঢুকে আসেন তৃণমূল নেতা। শুরু হয় গুণ্ডাগিরি। বাড়ির পুরুষ-মহিলা সকলের গায়ে হাত তোলেন তিনি। মহিলাকে সজোরে ধাক্কা দেন, ঠাটিয়ে চড় মারার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC Leader Allegedly Badly Beat a Lady)। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ঘিরে শোরগোল পড়েছে এলাকায় (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)।

ঘটনাটি ঘটেছে কালনায়(TMC Leader Allegedly Badly Beat a Lady)। অভিযোগ, এক বাড়িতে ঢুকে বাড়ির গোটা পরিবারকে মারধর করেন তৃণমূলের কালনা শহরের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি। ঝামেলার সূত্রপাত একটি জায়গায় পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে। গোপালের দাবী, সেই জায়গাটি তাঁর কেনা। সেই জমির কাগজপত্রও রয়েছে তাঁর কাছে। সেই জায়গাটি তিনি পাঁচিল দিতে গেলে তাঁকে বাধা দেয় ওই পরিবারের লোকজন, এমনটাই দাবী তাঁর।  

অন্যদিকে আক্রান্ত পরিবারের দাবী, আচমকাই একদল ছেলে নিয়ে তাদের বাড়িতে ঢোকেন গোপাল। সেই সময় এক মহিলা ছিলেন সামনে। তাঁকে সজোরে ধাক্কা মারেন তৃণমূল নেতা। এমনকি তাঁকে চড়, থাপ্পড় মারতে থাকেন বলে অভিযোগ। মহিলাকে টেনে বাড়ির উঠোনে বের করে তৃণমূল নেতা, এমনটাই দাবী পরিবারের। এমনকি পরিবারের মহিলা-পুরুষ সকলকে মারধর করেছেন তৃণমূল নেতা, এমনটাই দাবী পরিবারের লোকজনদের (TMC Leader Allegedly Badly Beat a Lady)।  

যদিও এই অভিযোগ মানতে নারাজ গোপাল (TMC Leader Allegedly Badly Beat a Lady)। তাঁর পাল্টা দাবী, “মার স্ত্রীকেই ওরা মারধর করেছে। হুজ্জুতি করেছে, পাঁচিল ভেঙে দিয়েছে। আমি আজ বলতে যাওয়ায় ঘরের ভিতর টেনে নিয়ে যায়। ৪-৫ জন আমাকে মারতে থাকে। মাথায় লেগেছে, আঙুল জখম হয়েছে। মহিলা, পুরুষরা জোর করে আমাকে ঘরে টেনে নিয়ে যায়। আমি আত্মরক্ষার জন্য হাত ঠেলে বেরিয়ে আসতে চেষ্টা করি”।

এই ঘটনার তীব্র নিন্দা করে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। স্থানীয় বিজেপির নেতা সুভাষ পাল বলেন, “তৃণমূল মানেই মার ধর গুন্ডাগিরি। গুন্ডারাই তো দলটাকে কন্ট্রোল করে। এরা নারী – পুরুষ কিচ্ছু মানে না। মানুষের সম্পদ ছিনিয়ে নিতে সব করতে পারে এরা। দলের ওপরতলা থেকে এদের ছাড় দিয়ে রেখেছে” (TMC Leader Allegedly Badly Beat a Lady)

এই ঘটনা প্রসঙ্গে আবার কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেছেন, “মারামারি একটা হয়েছে। শুনলাম গোপাল জমিটা কিনেছে। কিন্তু সেখানে পাঁচিল দিতে বাধা দেওয়া হচ্ছে। পাঁচিল দিলে বারবার ভেঙে দেওয়া হচ্ছে। কী ঘটেছে পুলিশ তদন্ত করে দেখুক”।

RELATED Articles