Trams Will Run on Only One Route in Kolkata: কোপ পড়তে চলেছে কলকাতার ঐতিহ্য ট্রাম পরিষেবায়। বর্তমানে টালিগঞ্জ-বালিগঞ্জ, ধর্মতলা-শ্যামবাজার ও গড়িয়াহাট-ধর্মতলা এই তিন রুটে এসে ঠেকেছে ট্রাম পরিষেবা। এবার তাও বন্ধ হয়ে যাবে। শহরে ট্রাম পরিষেবা চালু রাখার জন্য ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই প্রেক্ষিতেই রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়েছিল আদালত। এবার আদালতকে নিজেদের সিদ্ধান্ত জানাল পরিবহণ দফতর (Trams Will Run on Only One Route in Kolkata)।
জানা গিয়েছে, শহরের সমস্ত ট্রাম লাইন বন্ধ করে একটিমাত্র ট্রাম লাইনই সচল রাখতে চাইছে পরিবহণ দফতর। জানা গিয়েছে, এসপ্ল্যানেড থেকে খিদিরপুর পর্যন্ত যে ট্রাম রুটটি দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে রয়েছে, সেই রুটটিই একমাত্র চালু রাখতে চাইছে পরিবহণ দফতর। তাও সেই লাইনটিকে সঙ্কুচিত করে জয় রাইড হিসেবে কলকাতায় ট্রাম চালানো হবে বলে খবর (Trams Will Run on Only One Route in Kolkata)।
দীর্ঘদিন ধরেই কলকাতা প্রশাসন চাইছে ধীর গতিশীল ট্রামকে তুলে দিতে। শহরে রাস্তার তুলনায় জনসংখ্যা অনেক বেশি। যান নিয়ন্ত্রণে হিমশিম খান ট্র্যাফিক পুলিশ। ফলে শহরের গতি বাড়াতে কোপ পড়ছে ধীর গতির ঐতিহ্যবাহী ট্রামের উপরেই। এই এসপ্ল্যানেড থেকে খিদিরপুরের যে ট্রামলাইন তা আমফান ঝড়ের সময় ভেঙে পড়ে। ফলে সেই থেকেই সেই রুট বন্ধ। এবার অন্যান্য সমস্ত ট্রাম রুট তুলে দিয়ে ওই রুটটি সচল রাখার পক্ষেই সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর (Trams Will Run on Only One Route in Kolkata)। ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন এই পরিবেশবান্ধব ধীর গতির যানটিকে একেবারে বন্ধ করতে নারাজ।
এই বিষয়ে অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সাগ্নিক গুপ্ত বলেন, “পৃথিবীর ৪৩০টি দেশে নতুন করে ট্রাম পরিষেবা চালু করা হচ্ছে। কারণ, এত কম খরচে পরিবেশবান্ধব ও দূষণহীন যান মেলা সম্ভব নয়। অথচ আমাদের রাজ্য সরকার ট্রাম পরিষেবাটাই তুলে দিতে চাইছে। বলা হচ্ছে, মন্থর গতির ট্রাম শহরের ট্র্যাফিক জ্যামের কারণ হয়ে দাঁড়াচ্ছে। একটি ট্রামের দু’টি কামরা ১২০ জন মানুষকে পরিবহণ পরিষেবা দিতে পারে। অথচ সেই ট্রাম তুলে দিয়ে কুড়িটি অটো রাস্তায় নামিয়ে ১২০ জন মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। একটি ট্রাম রাস্তায় বেশি যানজট করে, না কি কুড়িটি অটো যানজট করে? এমন প্রশ্ন প্রশাসন না বুঝুক, কলকাতার বাসিন্দারা নিশ্চয়ই জানেন” (Trams Will Run on Only One Route in Kolkata)।
রাজ্য দফতরের তরফে জানানো হয়েছে, পরিবেশবান্ধব এই ট্রাম তুল দিয়ে পরিবেশ বান্ধব ই-বাস শহরের রাস্তায় চালু করা হবে। তবে তাতে অবশ্য ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের প্রশ্ন, নামমাত্র খরচে যেখানে ট্রাম পরিষেবা সচল রেখে পরিবেশ রক্ষা করার সুযোগ রয়েছে, সেখানে কোটি কোটি টাকা খরচ করে ই-বাস চালু করে সরকারের খরচ কেন বাড়ানো হচ্ছে?
বলে রাখি, বিগত বেশ কয়েক বছর ধরেই শহরে উড়ালপুল, মেট্রো রুট করার নামে একের পর এক ট্রাম রুট বন্ধ হয়ে গিয়েছে কলকাতার বুক থেকে। ২০২৩ সালেই ১৫০ বছর পূর্ণ করেছে কলকাতার ট্রাম। কিন্তু হারিয়েছে তার সত্ত্বা। আপাতত মাত্র তিনটি রুটে ধুঁকিয়ে ধুঁকিয়ে কোনওরকমে চলছে ট্রাম। এরপর তা গিয়ে ঠেকবে একটি রুটে। বা সেই একটিও আর বেঁচে থাকবে কী না, এখন তা জানতেই হাইকোর্টের রায়ের দিকে চেয়ে অপেক্ষারত শহরের ট্রামপ্রেমীরা (Trams Will Run on Only One Route in Kolkata)!






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার