এই রে! না শুধরিয়ে ফের ভোটের মুখে কাটমানি নিতে গিয়ে ধরা পড়ে উদুম মার খেলেন তৃণমূল কর্মী!

বারবার সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো! কিন্তু তাতে‌ও কর্ণপাত করার নাম নেই অবাধ্য তৃণমূল কর্মীদের। কাটমানি তারা খাবেই। আর সেই সঙ্গে ধরা পড়ে গণপিটুনি‌ও।
আর‌ও একবার ফের সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে এক তৃণমূলকর্মীকে ল্যাম্পপোস্টে বেঁধে হাতের সুখ তুলল জনতা।
গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে স্থানীয় বিদায়ী তৃণমূল কাউন্সিলরের অনুগামী ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। এর পর চলে ল্যাম্পপোস্টে বেঁধে মার। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাইগাছি এলাকায়।
এরপর, ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা পেশায় দিনমজুর শ্যামলী হালদার অভিযোগ করে জানিয়েছেন, সরকারি ঘর পাইয়ে দেওয়ার জন্য তাঁর কাছে ১০,০০০ টাকা দাবি করেন ওই অঞ্চলের স্থানীয় বিদায়ী কাউন্সিলর সিদ্ধার্থ সরকারের অনুগামী বাদল ব্যাপারী। অনেক কষ্টে সেই টাকা জোগাড় করে শুক্রবার বিকেলে খবর দেন বাদলবাবুকে। বাদলবাবু টাকা নিতে পৌঁছন শ্যামলী দেবীর ঘরে।
আর কাটমানি খেতে বাদল বাবু আসছেন এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে এলাকায়। বাদলবাবু শ্যামলীদেবীর ঘর থেকে বেরোতেই তাঁকে ঘিরে ফেলেন স্থানীয়রা। কেন টাকা নিয়েছেন প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেননি ওই তৃণমূল কর্মী। এরপর‌ই অভিযুক্তকে ল্যাম্পপোস্টে বেঁধে শুরু হয় বেধড়ক মারধর। খবর পেয়ে সেখানে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ।
বাদল ব্যাপারীকে নিজের অনুগামী বলে স্বীকার করলেও তিনি তাঁকে কোনও টাকা নিতে বলেননি বলে দাবি করেছেন বিদায়ী কাউন্সিলর সিদ্ধার্থবাবু।

RELATED Articles