লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা শাসক দল শিবিরে, খু’নের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম

সামনেই লোকসভা নির্বাচন। আর এমন আবহে এবার খু’নের অভিযোগে গ্রেফতার ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম। পুলিশের একটি সূত্রে খবর, খু’নের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। আবার অন্য একটি সূত্র বলছে, তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। যদিও এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি। লালবাজার থানায় আনা হয়েছে তৃণমূল নেতাকে।  

কী অভিযোগ রয়েছে আরাবুল ইসলামের বিরুদ্ধে?

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় মইনুদ্দিন মোল্লা নামের এক আইএসএফ নেতাকে খু’নের অভিযোগে মামলা দায়ের হয় আরাবুল ইসলামের বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে এদিন গ্রেফতার করা হয়েছে বলে অনুমান। তবে প্রশ্ন একটাই, আটমাস পরে কেন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হল?

এই গ্রেফতারি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টিপ্পনী, এটা শুধুমাত্রই শাসক দলের একটি অভিসন্ধি মাত্র। তাঁর কথায়, “ভোটের আগে জামিন করিয়ে নেওয়া হবে। এগুলো সবই আসলে পরিকল্পনামাফিক ব্যাপার। রাজধর্ম পালন এই সরকারের পক্ষে সম্ভব নয়। আরাবুল, শওকত, বাবু মাস্টার— এরা তৃণমূলের ভোটের কাজে লাগবে। তাই নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করার আগে গ্রেফতার করানো হয়েছে”।

পঞ্চায়েত ভোটের সময় ভাঙড় দফায় দফায় উত্তপ্ত হয়েছিল। প্রতিদিনই সেখানে চলেছে গু’লি, হয়েছে বো’মা’বা’জি। সংঘর্ষে জড়ায় তৃণমূল ও আইএসএফ। এই সংঘর্ষের জেরেই মৃ’ত্যু হয়েছিল একাধিক আইএসএফ কর্মীর। তাদের মধ্যেই ছিলেন মইনুদ্দিন। সেই ঘটনায় নাম জড়ায় আরাবুলের। সেই খু’নের ঘটনাতেই আরাবুলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তৃণমূল নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৮, ৩৩২, ৪২৭, ৪৩৫ ইত্যাদি ধারায় মামলা দায়ের হয়েছে।

তবে পুলিশের অন্য একটি সূত্রের খবর, ধানকল হাতিশালার মোড় থেকে একটি দূরে এক জায়গায় বো’মা’বা’জি হয়েছিল। সেখানেই বিনায়ক গ্রুপ নামের এক সংস্থা ৪০ বিঘা জমি নেয়। কিন্তু সেই জমি দখল করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। পরবর্তীতে আরাবুল নাকি পাঁচিল দিয়ে দেওয়ার জন্য ওই সংস্থার থেকে ৬০ লক্ষ টাকা নিয়েছিল বলে অভিযোগ। কিন্তু সেই পাঁচিল দেওয়া হয়নি। সেই কারণে ওই সংস্থার মালিক কালীঘাটে অভিযোগ জানান। এক সূত্রের খবর, সেই ঘটনাতেই এদিন গ্রেফতার করা হয়েছে আরাবুলকে। তবে শেষমেশ জানা গিয়েছে, খু’নের ঘটনাতেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা।   

RELATED Articles