হিন্দুশাস্ত্র অনুযায়ী, গ্রহণকে একটি অশুভ ঘটনা বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে কিন্তু সূর্যগ্রহণের আলাদাই গুরুত্ব রয়েছে। আগামী ৮ এপ্রিল হতে চলেছে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ। এর ঠিক ১৫ দিন পরই রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণও।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৫ মার্চ প্রথম চন্দ্রগ্রহণ হবে। আর এর ঠিক ১৫ দিনের মধ্যেই ঘটবে চন্দ্রগ্রহণ। এই জোড়া গ্রহণের প্রভাবে গোটা বিশ্বেই ঘটবে নানান শুভ ও অশুভ কাণ্ড। এই দুই গ্রহণের প্রভাব ১২টি রাশির জাতক-জাতিকাদের উপরও বেশ বৃদ্ধি পাবে। কারোর উপর ইতিবাচক, তো আবার কারোর উপর নেচিবাচক প্রভাব পড়তে চলেছে। জ্যোতিষশাস্ত্র বলছে, বছরের প্রথম সূর্যগ্রহণের জেরে ৪ রাশির জাতক-জাতিকার ভাগ্যের চাকা উল্টে যাবে।
অন্ধকারের মধ্যেও আলোর দিশা দেখবে যে রাশিগুলি, সেগুলি হল-
সিংহ রাশি
বছরের প্রথম চন্দ্রগ্রহণ খুব ভালো হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় এদের সম্মান বাড়বে। এই সময় ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে এদের।
মিথুন রাশি
এই সময়টা এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব ভালো যাবে। এদের দাম্পত্য জীবন সুখী হবে। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এই রাশির জাতকরা। শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল মিলবে এই সময়। চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। দীর্ঘদিন ধরে আটকে থাকা পাওনা টাকা ফেরত পাবেন এই সময়।
মেষ রাশি
বছরের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণের কারণে সব কিছুতেই উপকার পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক অবস্থার উন্নতি হবে এই সময়। দাম্পত্য জীবন সুখী হবে এদের। এই রাশির জাতক-জাতিকাদের চাকরি ও ব্যবসায় হবে দারুণ উন্নতি হওয়ার সম্ভাবনা। সমাজে সম্মান বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের।
কন্যা রাশি
এই গ্রহণে ফলে খুব ভালো সময় কাটবে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসায় লাভ হবে এই সময়। যদি এই সময় আর্থিক বিনিয়োগের কথা ভেবে থাকেন, তাহলে এই সময়টা দারুণ। চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা।





