আর জি করের ঘটনার ফুঁসছে গোটা রাজ্য-সহ দেশ। চিকিৎসকরা নিরাপত্তার দাবীতে সরব। আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদ মিছিল দিকে দিকে। এরই মধ্যে ফের একবার চিকিৎসক-নার্সদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। রাতের ডিউটিতে থাকা চিকিৎসক-নার্সদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে, রাত এগারোটা নাগাদ অবিনাশ দাস নামের এক তৃণমূল নেতা ঢোকেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত নার্সদের গালিগালাজ করতে থাকেন তিনি, এমনটাই অভিযোগ। ঘটনাস্থলে থাকা মেডিক্যাল অফিসার প্রভাকর সাহা এই ঘটনার প্রতিবাদ করেন। সেই সময় তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
এমনকি, ঘটনাস্থলে থাকা নার্সদের খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। নার্সদের দাবী, তাদের শারীরিক নিগ্রহ করার জন্য ওই তৃণমূল নেতা তাদের দিকে তেড়ে যান। তবে অন্যান্য চিকিৎসক ও জিডিএ কর্মীরা আটকে দেন ওই তৃণমূলল নেতাকে। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছন থানার আইসিস-সহ বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় ফের এবার চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। আতঙ্কে চিকিৎসক-নার্স সকলে। হাসপাতালের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক প্রভাকর সাহা বলেন, “অভিযুক্ত ব্যক্তি এক রোগীর খোঁজ করতে এসে আমার সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন। উপস্থিত নার্সদেরকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। আমি তার প্রতিবাদ করলে আমাকে মারধর করা হয়। এর পর সেখানে উপস্থিত নার্সদেরকেও তিনি মারতে যান। আমরা তাতে বাধা দিই। ওই ব্যক্তি আমাদেরকে খুনের হুমকি দেয়। আমরা নিরাপত্তার অভাববোধ করছি”।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!