পুলিশ পেটানোর পর এবার বিডিও! বৈঠকের মাঝেই বিডিওকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, বোতল ছুঁড়ে মারলেন তৃণমূল নেতা

TMC Leader Is Accused of Throwing Bottle to BDO: কিছুদিন আগেই পানিহাটিতে এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক ছড়ায়। আর এবার বিডিওকে বোতল ছুঁড়ে মারার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে (TMC Leader Is Accused of Throwing Bottle to BDO)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা প্রশাসন তদন্ত করছে এই ঘটনার।

ঘটনাটি ঘটেছে হাবড়ার ২ নম্বর ব্লকে। জানা গিয়েছে, গত বুধবার টেন্ডার নিয়ে বৈঠক ছিল হাবড়ায়। সেখানে উপস্থিত ছিলেন হাবড়া ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস। ছিলেন হাবড়া ২ নম্বর ব্লকের বিডিও সীতাংশু শেখর শিট। এই বৈঠকেই দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। তুমুল কথা কাটাকাটি হয় দু’পক্ষের মধ্যে (TMC Leader Is Accused of Throwing Bottle to BDO)

এই বচসার মাঝেই বিডিওকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এক পর্যায়ে গিয়ে বাকবিতণ্ডার মাঝেই বিডিওকে লক্ষ্য বোতল ছুঁড়ে মারেন রতন দাস, এমনটাই অভিযোগ (TMC Leader Is Accused of Throwing Bottle to BDO)। প্রথমে এই ঘটনা প্রকাশ্যে না এলেও গতকাল, শনিবার এই বিষয়টি জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনায় এক সংবাদমাধ্যমকে অভিযুক্ত তৃণমূল নেতা রতন দাস জানিয়েছেন, “সাত আট মাস হয়ে গিয়েছে উনি উন্নয়ন নিয়ে কথা বলছেন না। উনি আমায় বললেন,আমাকেই নাকি সব কথা বলতে হবে। তারপর আমায় বললেন ঘর থেকে বেরিয়ে যান। আমি তখন বললাম এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে বলতে হবে। তারপরই জলের বোতল আমার পাশেই ছিল, আমি চাইনি ওঁকে মারতে, পাশে পূর্ত কর্মাধ্যক্ষ ছিল তাঁর গায়ে পড়ে গিয়েছে।” তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “আমি বলব বিডিও সাহেব যেন ডায়রি করেন। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আইন আইনের পথে চলবে। আমাদের দল কোনও ভাবেই জনপ্রতিনিধিদের এই আচরণ সমর্থন করে না” (TMC Leader Is Accused of Throwing Bottle to BDO)

 এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ বিডিও। অন্যদিকে, বারাসাত লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এই বিষয়ে বলেন, “ওদের দু’জনের মধ্যে একটা সমস্যা হয়েছে। গোটা বিষয়টি জেলাশাসক দেখছেন । ওখানে একটা সরকারি সভা ছিল সেই সরকারি সভার বিষয় নিয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। তবে জেলাশাসক আমাকে জানিয়েছেন বিডিওর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। তিনি গোটা তদন্ত করছেন” (TMC Leader Is Accused of Throwing Bottle to BDO)

RELATED Articles