Part of South Bengal has been Flooded: প্রবল বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গেছে, আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে (Part of South Bengal has been Flooded)। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।
কলকাতার আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।
দক্ষিণবঙ্গের অনেক জেলা বর্তমানে জলমগ্ন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, বৃষ্টি কখন থামবে। আলিপুর আবহাওয়া দফতর থেকে এখনই কোনও সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া যাচ্ছে না (Part of South Bengal has been Flooded)। রবিবার কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ কমতে পারে।
রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Part of South Bengal has been Flooded)। এর মধ্যে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, তবে আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে।
রবিবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।





