‘সংখ্যালঘুরা শুধু বোমা বাঁধবে আর আপনারা বড় পদ নিয়ে বসে থাকবেন নাকি…’, দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল নেতা

TMC Leader made Controversial Comment regarding Muslim Leaders: দলের সংখ্যালঘুরা শুধু বোমা বাঁধার কাজই করেন আর যারা সংখ্যাগুরু, তারা বড় বড় পদে বসে থাকেন। এমন নজিরবিহীন মন্তব্য করলেন বীরভূমের সাঁইথিয়া ব্লকের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ ইউনুস (TMC Leader made Controversial Comment regarding Muslim Leaders)। শুধু তাই-ই নয়, বীরভূমের কোর কমিটি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। আর তাঁর এহেন মন্তব্যের জেরে বেজায় অস্বস্তিতে ঘাসফুল শিবির।

কী বলেছেন তৃণমূল নেতা (TMC Leader made Controversial Comment regarding Muslim Leaders)?

বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি নিয়ে ক্ষোভ উগড়ে দেন বীরভূমের সাঁইথিয়া ব্লকের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ ইউনুস। কোর কমিটিকে কটাক্ষ করেই তিনি বলেন, “জেলায় এমন কিছু নেতা আমরা দেখছি যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তারা জেলার বড় বড় পদে হয়তো বসে আছেন, কিন্তু তার বুথে রেজাল্টের অবস্থা খুব খারাপ। এগুলো ভাবতে হবে। এগুলোর মূল্যায়ণ করতে হবে। সংখ্যালঘু আর কী করবে? সংখ্যালঘু আর যাবেই বা কোথায়? কিন্তু সংখ্যাগুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদের আমাদের একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা বুথেই জিততে পারছেন না, জেলার আবার কী দায়িত্ব নেবেন” (TMC Leader made Controversial Comment regarding Muslim Leaders)?

এখানেই শেষ নয়, তৃণমূলের জেলা কোর কমিটিতে থাকা হিন্দু নেতাদের কটাক্ষ করে ইউনুস বলেন, “সবই সংখ্যালঘু করবে, বোম বাঁধা থেকে লাঠি… সবই পাপ আমরা করব এটা ঠিক না” (TMC Leader made Controversial Comment regarding Muslim Leaders)

তৃণমূল নেতার এহেন বিস্ফোরক মন্তব্যের পর কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেছেন, “বিষয়টি রাজ্যস্তরে জানিয়েছি। যদি কেউ এমন কথা বলে থাকেন, তাহলে তিনি আর যেই হোন, তৃণমূলের কর্মী নন। রাজ্য নেতৃত্বের তরফে জানানো হয়েছে, এই স্বঘোষিত তৃণমূল নেতাকে সতর্ক করা হবে”।

লোকসভা নির্বাচনে তাদের গুরুত্ব কতটা ছিল, তা বোঝাতে আবার কোর কমিটির নেতা তথা জেলা সভাধিপতি কাজল শেখ ও জেলা পূর্ত কর্মাধ্যক্ষ তথা সিউড়ি ২ ব্লকের সভাপতি নুরুল ইসলামের নামও উল্লেখ করেছেন মহম্মদ ইউনুস (TMC Leader made Controversial Comment regarding Muslim Leaders)। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও একবার সাঁইথিয়া ব্লকের তৃণমূল সভাপতি সাবের আলি নকল কয়েন ব্যবসার সঙ্গে যুক্ত বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন ইউনুস।   

এদিকে তৃণমূল নেতা এমন মন্তব্য করতেই মাঠে নেমছে বিজেপি (TMC Leader made Controversial Comment regarding Muslim Leaders)। তৃণমূলকে একহাত নিয়ে বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, “ভোটের পরে কেন এদের বোধদয় হচ্ছে? ভোটের আগে কেন এরা বুঝতে পারছে না। তখন তো তাদের সব শিয়ালের এক রা। তৃণমূলের কোর কমিটির নেতারা তাদের বিজেপির জুজু দেখাচ্ছে যে বিজেপি আসবে তোদের তাড়াবে। তারা স্বীকার করছে যে তারা বোমা মারে, বুথ দখল করে, মানুষের গণতান্ত্রিক অধিকার হনন করে তৃণমূলকে জেতায়”। 

RELATED Articles