বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই শাসকদলের কীর্তিকলাপ একে একে বেরিয়ে আসছে। দলের অন্দরের তথ্য ফাঁস করছেন দলেরই নেতা-বিধায়করা। তৃণমূল ছাড়ছেন একের পর দলীয় নেতা। এই পরিস্থিতিতে বিরোধী পক্ষকে ঠেকাতে নাজেহাল শাসকদল। তাদের প্রধান বিরোধী বিজেপিকে আটকাতে সমস্ত সীমা লঙ্ঘন করছে এই দল। রেয়াত করছে না কাউকেই। এমনকি, ক্ষোভ, হুমকি থেকে নিস্তার পাচ্ছেন না পুলিশ প্রশাসন। এমনই এক ঘটনার নজির গড়ল কাঁথিতে। এক পুলিশ আধিকারিককে রীতিমতো হুমকি দিলেন এক তৃণমূল নেতা।
ঘটনাটি ঘটেছে গতকাল, মঙ্গলবার। কাঁথি থানার আইসির দিকে আঙুল তুলে তাঁকে শাসালেন জেলা তৃণমূল যুব সভাপতি সুপ্রকাশ গিরি। পুলিশ আধিকারিককে তাঁর হুমকি, “দালালি বন্ধ করুন। আপনি কাকে ধমকাচ্ছেন। আমরা এখানেই থাকব সারারাত”।
ঘটনার সূত্রপাত খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে। শুভেন্দুর সভার আগেই বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা চালানো হয়। হামলার অভিযোগ ওঠে তৃণমূলের দিকে। এই হামলার জেরে আহত হন কিছু বিজেপি কর্মী। এই হামলার প্রতিবাদ জানিয়ে কাঁথি থানায় অভিযোগ জানাতে যায় গেরুয়া শিবির। এদিকে, পাল্টা মিছিল করে থানায় যায় তৃণমূলও। সেখানেই পুলিশ আধিকারিকের সঙ্গে বাঁধে বিরোধ। শাসকদলকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে, উলটে আইসিকেই হুমকি দেন তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!