বিপুল ভোটে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেও কোথাও গিয়ে যেন আতঙ্কে ভুগছে তৃণমূল নেতৃত্ব। রাজ্য রাজনীতিতে এখনো বইছে বিরোধিতার প্রবল হাওয়া। যার ফল ভুগতে হলো আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে।
কিছুক্ষণ আগে ফেসবুকে অগ্নিমিত্রা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে কিছু তৃণমূল নেতার ভয়াবহ রূপ দেখে চিন্তিত সকলে। এলাকায় ত্রাণ দিতে গিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের হাতে রীতিমতো আক্রান্ত হলেন আসানসোলের দক্ষিণের বিধায়ক। আর এরপরই তিনি প্রশ্ন তুলেছেন যে একজন জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি যদি রাজ্যের শাসক দলের হাতে এরকম ভাবে লাঞ্ছিত হন তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে?
ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন তৃণমূল নেতা অগ্নিমিত্রা গাড়ি ঘিরে ধরে রেখেছেন এবং অগ্নিমিত্রার সঙ্গে তারা তুমুল তর্কাতর্কি চালাচ্ছেন।
এলাকায় ত্রাণ এর ত্রিপল দেওয়া নিয়েই ঝামেলা বেঁধেছে তা তাদের কথা শুনেই বোঝা যাচ্ছে। তর্কাতর্কি শেষে এমন একটা জায়গায় পৌঁছায় যে অগ্নিমিত্রাকে ওই তৃণমূল নেতা রীতিমতো ধমক দিতে শুরু করেন!
শেষে অগ্নিমিত্রা তাকে জিজ্ঞেস করেন, আপনি কি আমায় থ্রেটনিং দিচ্ছেন? তখন ওই তৃণমূল নেতা জোর গলায় বলেন, হ্যাঁ আমি থ্রেটনিং দিচ্ছি।
গোটা ঘটনার ভিডিও পোস্ট করেন অগ্নিমিত্রা আর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সকলেই স্তম্ভিত তৃণমূলের এই উদ্ধত রূপ দেখে।





