‘পাক অনুরাগীদের জন্যও পারফর্ম কর’, অরিজিৎ সিং-কে প্রস্তাব আতিফ আসলামের

সলমন খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ‘দিল দিয়া গল্লা’ গানটি গাওয়ার প্রথম প্রস্তাব যায় অরিজিৎ সিং-এর কাছে। কিন্তু তা হয়নি। শোনা যায়। সলমনের হস্তক্ষেপেই এই গান থেকে বাদ দেওয়া হয় অরিজিৎকে। তাঁর বদলে এই গান গাওয়ানো হয় আতিফ আসলামকে দিয়ে। এই নিয়ে বিতর্ক কম হয়নি।

এবার সেই আতিফ আসলামের গলাতেই উঠে এল অরিজিতের সম্পর্কে প্রশংসা। অরিজিতের গাওয়া ‘হাওয়ায়ে’ গানটি শুনতে শুনতে গাড়িতে সওয়ার হলেন আতিফ।

আরও পড়ুন- ‘কাজ করি বলে এসব গুজব রটবেই’, ইন্দ্রনীলের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইশা

শোনা যাচ্ছে, আগামী মিউজিক ভিডিও ‘রফতা রফতা’র জন্য উত্তর পাকিস্তানে শুটিং করছেন আতিফ আসলাম। গাড়িতে করে সেই শুটিং-এ যাওয়ার সময় একটি ভিডিও পোস্ট করেন তিনি সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে ‘হাওয়ায়ে’ গানটি শুনতে শুনতেই নিজের গন্তব্যে যাচ্ছেন আতিফ।

এই ভিডিও পোস্ট করে অরিজিতকে ‘ভাই’ সম্বোধন করে আতিফ লেখেন, “কল্পনা করুন অরিজিৎ আমাদের অনুরাগীদের জন্য পারফর্ম করছেন। খুব সুন্দর গেয়েছ ভাই”।

 

View this post on Instagram

 

A post shared by Atif Aslam (@atifaslam)

আরও পড়ুন- পুরনো স্মৃতি হাতড়ালেন দিব্যজ্যোতি, পুরনো প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে দিলেন বিশেষ বার্তা

আতিফের সঙ্গে সহমতও হয়েছেন তাঁর অনুরাগীরা। একজন আবার বলেছেন, “আমিও যখন উত্তর পাকিস্তান যাই, এই গানটা শুনতে শুনতে যাই”। এছাড়াও আরও নানান কমেন্টে ভরে উঠেছে গায়কের কমেন্ট বক্স। অনেকেই অরিজিতকে স্বাগত জানিয়েছেন তিনি যাতে পাকিস্তানে পারফর্ম করতে যান।

আরও অন্যান্য খবর