নেতাজির মুখে পা দিয়ে ত্রাণ বিলি তৃণমূল নেতার! ভ্রুক্ষেপহীন ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়

বাঙালির স্পর্ধা যেন‌ও দিনদিন আকাশ ছুঁচ্ছে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি সুভাষ চন্দ্র বসু কারোরই যেন‌ও নিস্তার নেই এই বেলাগাম বাঙালির হাত থেকে। সবজান্তা এই জাতির আজ কাউকেই প্রায় মানতে লাগেনা। তাই এই বাংলায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা যায়, রবীন্দ্রনাথের গানকে বিকৃত করে অশ্লীলভাবে গাওয়া যায়, আবার নেতাজির মুখের ওপর পা দিয়ে দাঁড়িয়েও পড়া যায়। সম্প্রতি এক তৃণমূল নেতার এমন‌ই এক বিতর্কিত ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নেতাজির মুখে পা দিয়ে ত্রাণ বিলি তৃণমূল নেতার! ভ্রুক্ষেপহীন ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়

**এই ছবির সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭** 

গোটা দেশ এখন বিপর্যস্ত করোনা বিপর্যয়ে। আর এই ভাইরাস মোকাবিলায় গোটা দেশে জারি হয়েছে লকডাউন। এই লকডাউনের মধ্যে‌ সব রাজনৈতিক দল‌ই গরীবদের সাহায্য করার জন্য নিজেদের সাধ্যমতো চেষ্টা করে চলেছে। অসহায়দের পাশে দাঁড়িয়ে চলছে ত্রাণ বিলি। চাল, ডাল আবার কখনও রান্না করা খাবার দিয়েই গরিবের পাশে দাঁড়াচ্ছে রাজনৈতিক নেতা, নেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। তবে শুধু ত্রাণ বিলি করেই থেমে থাকছে না তাঁরা। ত্রাণ দাতা এবং গ্রহীতার ছবি তোলাটা এই ক্ষেত্রে মাস্ট। এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়াটাও খুব প্রয়োজনীয়। এতে প্রচার হয় দলের, প্রচার হয় সেই ব্যক্তির‌।

আর এবার এমনই এক ছবি নিয়ে বেকায়দায় পড়েছেন সর্বভারতীয় তৃণমূলের এক নেতা। ছবিতে দেখা যাচ্ছে ওই নেতা এক অসহায় মহিলাকে ত্রাণ দিচ্ছেন। খুবই সাধারণ পরিচিত একটি ছবি। কিন্তু ছবিটিকে অসাধারণ করেছে একটি ‘ছোট্ট ঘটনা’। ছবিটি স্পষ্ট করে দেখলে দেখা যাচ্ছে ওই তৃণমূল নেতা গরীব মহিলাকে ত্রাণ দেওয়ার জন্য যে ব্যানারের ওপর দাঁড়িয়ে রয়েছেন তার ঠিক পায়ের তলাতেই রয়েছেন বাংলা সহ ভারতের গর্ব নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি।

তাতে অবশ্য ওই নেতার কোন‌ও ভ্রুক্ষেপ নেই। তিনি দিব্বি নেতাজির ছবিতে পা দিয়েই মহিলাকে ত্রাণ বিলি করছেন। এবং ফলাও করে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে যে, এটি কোন‌ও তৃণমূলের পার্টি অফিসের ছবি। বাঙালি যে তাঁদের গর্বের মানুষ গুলোকে ভুলতে বসেছে এই ছবি তার‌ই জ্বলন্ত প্রমাণ।

RELATED Articles

Leave a Comment