‘জওয়ান’ জ্বরে কাঁপছে গোটা দেশ। মাঝরাতের শো হোক বা ভোরবেলা, সবই হাউসফুল। শাহরুখ খানের ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের অন্ত নেই। ছোটো থেকে বড় সকলে হলমুখী শাহরুখের এই দুর্ধর্ষ কামব্যাক দেখতে। ছবি মুক্তির প্রথমদিনই ব্যাপক ব্যবসা করেছে ‘জওয়ান’।
শাহরুখের এই ছবি দেখতে ছুটললেন বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে কল্যাণী মাল্টিপ্লেক্সে রাত ২টোর সময় শো-তে জওয়ান দেখলেন তিনি। তখনও শো হাউজফুল। এই ছবি দেখে মুগ্ধ বিধায়ক। তিনি জানান যে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখকে তিনি আবেদন করবেন যাতে বাংলার জন্য বিগ বাজেটের ছবি তৈরি করা যায়।

এই শো শেষ হয় আজ, শনিবার ভোট ৫টা নাগাদ। বাদশার এই ছবি সকলের ঘুম কেড়েছে। শো শেষে হল থেকে বেরোনোর সময়ও বাজছে ‘জওয়ান’-এর টাইটেল সং। ওই ভোরবেলাতেও কারোর চোখেমুখে ক্লান্তির ছাপ নেই। রয়েছে একরাশ মুগ্ধতা ও উত্তেজনা।
কী জানাচ্ছেন হলের মালিক?
হলের মালিকের কথায়, এখন স্মার্টফোনেই মানুষ সিনেমা দেখ নেয়। তেমন হলমুখী আর হয় না কেউ। তবে কল্যাণী মাল্টিপ্লেক্সের তরফে ইচ্ছা করেই মাঝরাতের শো রাখা হয়েছে দর্শকদের পরখ করার জন্য। আর সেই শো একেবারে হাউজফুল। মাল্টিপ্লেক্সের তরফে জানানো হয়েছে, এমন যদি ‘ক্রেজ’ থাকে, তাহলে বাংলা বা অন্যান্য হিন্দি ছবির জন্যও তারা মাঝরাতের শো ব্যবস্থা করবেন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার