বিগত বেশ কিছুদিন ধরেই ফেসবুকে নানান পোস্টের মাধ্যমে দলের বিরুদ্ধে নানান অভিযোগ এনেছেন হুগলীর বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এবার ফের একবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এবার তাঁর অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে।
ফেসবুকে বিতর্কিত পোস্টের মাধ্যমে বালি মাফিয়াদের নিয়ে সরব হলেন মনোরঞ্জন ব্যাপারী। তৃণমূল নেতাদের উপরেও ক্ষোভ উগড়ে দিলেন তিনি। এমনকি, শীর্ষ তৃণমূল নেতা ঘনিষ্ঠ নেতাদের নামেও অভিযোগ এনেছেন তৃণমূল বিধায়ক।
মনোরঞ্জন ব্যাপারী পোস্ট করে লেখেন, “… যারা এই সব লিখছে তাঁরা সব আরামবাগ বালি খাদানকে বালি মাফিয়াদের অভয় অরণ্য বানিয়ে দেওয়া। আর লোকে বলে নাকি দুশো তিরিশ কোটি টাকার মালিক হয়ে যাওয়া এক যুব নেতার অনুগামী”। বলে রাখি, এর আগে তৃণমূল নেত্রীও এই প্রসঙ্গে বারবার জেলা নেতাদের সতর্ক করেছেন।
গত রবিবার সোশ্যাল মাধ্যমে আরও একটি পোস্ট করেছিলেন মনোরঞ্জনবাবু। সেখানে হুগলী পরিষদের এক নেতার নাম উল্লেখ করেন তিনি। পরে অবশ্য তা মুছে দেন। তবে এই বিষয়ে তাঁর বক্তব্য, “আমি কোনও নাম ডিলিট করিনি। ওরকম কোনও পোস্টও নেই। আমি দাবি করেছিলাম কলেজে কোনও ব্যক্তির ছবি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। সে ছবি ওরা সরিয়ে নিয়েছে। ফলে ওই লড়াইটা আপাতত স্থগিত”।
আরও পড়ুন- ‘আমাদের সবার পকেটে ব্লেড রয়েছে’, ত্রিপুরার পুলিশকে শাসানি দেবাংশুর, তুমুল ভাইরাল সেই ভিডিও
তবে আজ, মঙ্গলবার, মনোরঞ্জন ব্যাপারী দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তৃণমূল বিধায়ক জানান, “একদল লোক আমাকে মেনে নিতে পারছে না। আমাকে তারা বহিরাগত, অনুপ্রবেশকারী বলছে। আমি ২৪ পরগনা থেকে এখানে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। দলের টিকিটে জিতেছি তা মানতে পারছে না। অপশব্দের প্রয়োগ করে আমার বিরুদ্ধে লেখা হচ্ছে। কিছু দুষ্কৃতী, লুম্পেন আমাকে মানতে পারছে না”। তবে এই দুষ্কৃতীরা কারা, তাদের কারোর নাম নেন নি মনোরঞ্জন ব্যাপারী। বরং তাঁর দাবি, সমস্ত বলাগড়বাসীই নাকি তাদের চেনে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!