করোনা আক্রান্ত হলেন তৃণমূলের এই বিধায়ক, ভর্তি বেসরকারি হাসপাতালে

ফের তৃণমূলের অন্দরে হানা দিল করোনা। এবার করোনা আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিনি পানিহাটির বিধায়ক। আজ সকালেই তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে তার শরীরে প্রাথমিকভাবে করোনার কোন উপসর্গ ছিলনা। অর্থাৎ তিনি উপসর্গহীন একজন করোনা রোগী ছিলেন। তাঁকে যখন পরীক্ষা করা হয় পরীক্ষার পরে তার ফলাফল পজিটিভ আসে। সতর্কতামূলক ভাবে তাকে কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের প্রতিও নজর রাখা হয়েছে। আরোগ্য কামনায় অধীর অপেক্ষা করছেন দলের কর্মীরা। নির্মল বাবু কোথা থেকে করোনা আক্রান্ত হলেন তা বুঝতে পারছেন না কেউই।

এর আগে দমকল মন্ত্রী তথা বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত বসু করোনা আক্রান্ত হন। তাঁর স্ত্রীও করোনার কবলে পড়েন। পরবর্তীতে তাঁরা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন।

RELATED Articles

Leave a Comment