বিধায়ক হয়েই বড় পদক্ষেপ, এই একটা ছোট্ট কাজ করলেই এবার নগদ ২৫ হাজার টাকা দেবেন নতুন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

Sayantika Banerjee Will Give 25 Thousand Rupees for an Initiative: একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে হেরে যান। লোকসভা নির্বাচনে টিকিট পাবেন এই আশা নিয়েই ছিলেন তিনি। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল, তাতে তাঁর নাম নেই। ফলে আশাভঙ্গ হওয়ায় কেঁদে ভাসান তিনি। এরপর আবার দল তাঁকে বরানগর বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থী করেন। উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষকে হারিয়ে বিধায়ক হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

বিধায়ক হওয়ার পরই জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন তারকা-বিধায়ক। সবুজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বড় বড় অট্টালিকা ও আবাসনের ভিড়ে সেভাবে সবুজ যেন চোখেই পড়ে না। সেই কারণে এবার বৃক্ষরোপণে উদ্যোগী হলেন বরানগরের নবনির্বাচিত বিধায়ক। ভোটের আগে ইস্তেহারের মাধ্যমে বরানগরে সবুজায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন সায়ন্তিকা। এবার সেই প্রতিশ্রুতি রাখার পালা (Sayantika Banerjee Will Give 25 Thousand Rupees for an Initiative)

জানা গিয়েছে, বিধানসভা থেকে ১০০০টি চারাগাছ এনে বরানগরের প্রত্যেকটি ক্লাবে তা বিতরণ করবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ, ২৭ জুলাই বরানগর বিধানসভার অন্তর্গত সমস্ত ক্লাবগুলিকে ৫টি করে চারাগাছ দেওয়া হবে। সেই গাছগুলি পাড়ার নানান জায়গায় রোপণ করবেন তারা (Sayantika Banerjee Will Give 25 Thousand Rupees for an Initiative)

এরপর এক বছর বাদে সেই গাছগুলিকে পরীক্ষা করবেন বৃক্ষ বিশেষজ্ঞ। গাছগুলির অবস্থা দেখে ও পরিচর্চার ভিত্তিতে তিনটি ক্লাবকে পুরস্কার দেয়া হবে। পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক (Sayantika Banerjee Will Give 25 Thousand Rupees for an Initiative)। এছাড়াও আবার উন্নয়নের জন্য তিনটি ক্লাবকে ১০ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

এই বিষয়ে বরানগরের বিধায়ক বলেন, “যেভাবে উষ্ণতা বাড়ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগের। এই কারণেই আমরা সবুজায়নের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছি। প্রতিটি ওয়ার্ড এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে। আমরা প্রতিটি ক্লাবকে ৫টি করে গাছ দিচ্ছি। স্কুল, কলেজ, আবাসন- প্রয়োজন বুঝে যেখানে পছন্দ গাছ লাগানো যেতে পারে। এক বছর পর আমরা ইন্সপেকশন করব। যারা সবথেকে ভাল গাছের পরিচর্যা করবে, রক্ষণাবেক্ষণ করবে, তাদের পুরস্কৃত করা হবে” (Sayantika Banerjee Will Give 25 Thousand Rupees for an Initiative)

সায়ন্তিকার কথায়, “আমি নিজে না, যারা গাছ সম্পর্কে বোঝেন, এমন এক্সপার্টরাই বিচার করবেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় যারা হবেন, তাদের ২৫ হাজার টাকা দেওয়া হবে। এতে আরও ৫টা ক্লাব অনুপ্রাণিত হয়ে বৃক্ষরোপণ করবে। এটাই লক্ষ্য আমাদের” (Sayantika Banerjee Will Give 25 Thousand Rupees for an Initiative)

RELATED Articles