Saumitra Khan Demanded for Abhishek Banerjee Arrest: মাঝেমধ্যেই তাদের মধ্যে কোনও না কোনও বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকে। দুই দলের দুই প্রতিপক্ষের মধ্যে সেটাই স্বাভাবিক। ব্যক্তিগত পরিসরেও বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে আক্রমণ শানান ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এরও পাল্টা দিলেন সৌমিত্র। ভরা সংসদে দাঁড়িয়ে অভিষেকের গ্রেফতারি নিয়ে সরব হলেন তিনি (Saumitra Khan Demanded for Abhishek Banerjee Arrest)।
সৌমিত্র খাঁ নাকি তাঁর স্ত্রীকে বঞ্চিত করেছেন, সংসদের মধ্যেই এই ভাষাতেই বিজেপি সাংসদকে খোঁচা দিয়েছিলেন অভিষেক। এবার সেই সংসদে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবী তুললেন সৌমিত্র খাঁ (Saumitra Khan Demanded for Abhishek Banerjee Arrest)। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে ৫০০০ কোটি রাকার দুর্নীতির অভিযোগও তোলেন তিনি।
এদিন সংসদে দাঁড়িয়ে সৌমিত্র বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি লিপস অ্যান্ড বাউন্ডসে ১০০ কোটির অ্য়াটাচ করেছে ইডি সেই সম্পত্তির মালিক কে? এই জবাব দিতে হবে। তদন্ত করে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কতটা দুর্নীতি করেছে। ৫ হাজার কোটি। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে গ্রেফতার করা দরকার” (Saumitra Khan Demanded for Abhishek Banerjee Arrest)।
বিজেপি সাংসদের অভিযোগ, “৫০০০ থেকে ১০০০০ রোহিঙ্গা ঢুকছে বাংলায়। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা দেশের জন্য বিপজ্জনক। গোটা বিশ্বের ঠেকা নিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিরোধী দলনেতার ওপরও হামলা হচ্ছে”।
বিজেপি সাংসদের এই মন্তব্যের আবার পাল্টা কটাক্ষ করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর কথায়, “হারতে হারতে কোনও রকমে জিতেছেন। তিনি সমালোচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের? যিনি ৭ লক্ষ ২০ হাজার ভোটে জিতেছেন! সৌমিত্র খাঁ সতর্ক থাকুন। নিজের দিকে তাকিয়ে দেখুন”।
তবে সংসদে দাঁড়িয়ে সৌমিত্রের করা মন্তব্যের জন্য তাঁকে সমর্থন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Saumitra Khan Demanded for Abhishek Banerjee Arrest)। সৌমিত্রের সেই মন্তব্যের ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “ যারা কাঁচের ঘরে বাস করেন তাঁদের পাথর ছোঁড়া উচিত নয়। আমি আমার ভাই সৌমিত্র খাঁকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো বলেছ ভাই…”।
এই ভিডিও শেয়ার হতেই শোরগোল পড়ে যায়। এই ভিডিও দেখে অনেকেই আবার অভিষেকের গ্রেফতারির দাবী তুলেছেন (Saumitra Khan Demanded for Abhishek Banerjee Arrest)। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন সৌমিত্র খাঁ। এর ফলে জল্পনা তৈরি হয়েছিল যে তিনি হয়ত তৃণমূলে ওয়াপসি করবেন। তবে ২১ জুলাইয়ের সমাবেশের আগের দিন একটি ভিডিও পোস্ট করে সৌমিত্র স্পষ্ট জানিয়ে দেন যে তিনি বিজেপিতে রয়েছেন, বিজেপিতেই থাকবেন। কোনও দলবদল করছেন না তিনি।





