তৃণমূলের বৈঠকেই প্রকাশ্য ক্ষো’ভ! জাহাঙ্গির ইস্যুতে অভিষেককে ঘিরে একের পর এক প্রশ্ন তুললেন কুণাল-ঋতব্রত, দলের ভিতরে কি শুরু হয়েছে বিদ্রো’হ?

তৃণমূলের অন্দরেই কি বাড়ছে অসন্তোষ? কালীঘাটের বৈঠকের পর এখন সেই প্রশ্নই ঘুরছে রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে হঠাৎ করেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একাংশ বিধায়কের সরব হওয়া রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে। বিশেষ করে ফলতার প্রাক্তন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে ঘিরে যে ভাবে প্রশ্ন উঠেছে, তাতে দলের অন্দরের চাপা ক্ষোভ যেন প্রকাশ্যে চলে এসেছে। কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার বক্তব্য ঘিরে এখন সরগরম রাজনৈতিক মহল। ভোটের ফল ঘোষণার আগেই দলের ভিতরে এই ধরনের প্রকাশ্য অসন্তোষকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

সূত্রের খবর, কালীঘাটের বৈঠকে জাহাঙ্গির খানকে কেন্দ্র করেই মূলত ক্ষোভ উগরে দেন তিন বিধায়ক। ভোটের মাত্র দু’দিন আগে ফলতার ময়দান ছেড়ে জাহাঙ্গির সরে দাঁড়ানোর ঘটনায় তাঁরা প্রশ্ন তোলেন, কেন এখনও তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হয়নি। কুণাল ঘোষ নাকি বৈঠকে স্পষ্ট বলেন, দলে মন খুলে কথা বলার পরিবেশ থাকা দরকার। শুধু ঘরের ভিতরে বৈঠক করে নয়, রাস্তায় নেমেও রাজনৈতিক লড়াই করতে হবে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও ঘুরেফিরে আলোচনায় উঠে আসে বলে সূত্রের দাবি। কারণ, ফলতা বিধানসভা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনে পড়ে, যা অভিষেকের রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যেই ধরা হয়। সেই কারণেই জাহাঙ্গিরকে ঘিরে ওঠা প্রশ্নের তির যে কার্যত অভিষেকের দিকেই গিয়েছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: সত্যিই তিনি ব্যতিক্রমী! মায়ের মৃ’ত্যুবার্ষিকীতে প্রচারের ছোঁয়া নয়, মানুষের পাশে দাঁড়ালেন অরিজিৎ সিং! কী এমন বিশেষ করলেন সংগীতের জাদুকর?

বৈঠকে আরও একটি বিষয় নিয়ে কটাক্ষ করা হয়েছে বলে জানা গিয়েছে। বিধানসভা ভোটের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতায় শ্মশান তৈরির প্রসঙ্গ তুলেছিলেন। সেই মন্তব্য ঘিরেই নাকি এ দিন প্রশ্ন ওঠে, এখন সেই শ্মশান কে তৈরি করবে, আর কাদের সেখানে দাহ করা হবে। এই মন্তব্যের মাধ্যমে পরোক্ষে দলের নির্বাচনী কৌশল এবং নেতৃত্বের সিদ্ধান্তকেই নিশানা করা হয়েছে বলে মনে করছেন অনেকে। যদিও অভিষেক বৈঠকে স্পষ্ট জানান, জাহাঙ্গিরের ভোট না লড়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত, দলের নয়। তৃণমূলের তরফেও আগেই এক্স হ্যান্ডেলে সেই বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও কুণালদের সুর নরম হয়নি বলেই খবর। ঘটনাচক্রে, কুণাল, ঋতব্রত এবং সন্দীপন তিন জনই এ দিন একই গাড়িতে করে বৈঠকে পৌঁছন, যা নিয়েও রাজনৈতিক মহলে আলাদা করে আলোচনা শুরু হয়েছে।

এদিকে বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে বিরোধী দলনেতার মর্যাদা নিয়ে। বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে এখনও আনুষ্ঠানিক ভাবে বিরোধী দলনেতার স্বীকৃতি দেয়নি বিধানসভার সচিবালয়। সেই বিষয়ে আরটিআইয়ের মাধ্যমে তথ্য জানতে চাওয়া হয়েছিল। বিধানসভার তরফে জানানো হয়, তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে শোভনদেবকে নির্বাচনের প্রস্তাবে ৮০ জন বিধায়কের সই প্রয়োজন। সূত্রের খবর, মঙ্গলবার সেই চিঠিতে ৬৫ জন বিধায়ক সই করেছেন। তবে সেই চিঠির তারিখ ছিল ৬ মে। ফলে প্রশ্ন উঠছে, এত দিন পর কেন এই সই সংগ্রহের প্রক্রিয়া শুরু হল। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, দলের অন্দরে মতভেদের জেরেই এই প্রক্রিয়া বিলম্বিত হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবারের বৈঠকে ১৫ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েক জন অসুস্থতার কারণ দেখালেও, কিছু অনুপস্থিতি নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে মালদহের হরিশ্চন্দ্রপুরের এক বিধায়ক দিল্লিতে রয়েছেন বলে খবর। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তিনি নাকি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ভবিষ্যতে দলবদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সব মিলিয়ে কালীঘাটের বৈঠকের পর তৃণমূলের অন্দরের পরিস্থিতি যে বেশ অস্বস্তিকর হয়ে উঠেছে, তা স্পষ্ট। ভোটের আবহে এই প্রকাশ্য অসন্তোষ আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর সকলের।

আরও অন্যান্য খবর