দলীয় তহবিলে এবার থেকে বেশি পরিমাণ টাকা দিতে হবে। এমনটাই প্রস্তাব দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার থেকে প্রতি মাসে এক হাজার টাকার বদলে ২০০০ টাকা করে চাঁদা দিতে হবে বিধায়কদের । সূত্রের খবর, জুলাই মাস থেকেই এই বর্ধিত অঙ্কের টাকা তহবিলে জমা দিতে হবে। তৃণমূল ভবনের সংস্কার প্রয়োজন। তার জন্য দলের প্রত্যেক জয়ী বিধায়ককে এককালীন ১০ হাজার টাকা করে দেওয়ার আবেদন জানিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:অবশেষে স্বস্তি মধ্যবিত্তের সংসারে ! লিটার প্রতি অনেকটা কমছে ভোজ্যতেলের দাম
সূত্রের খবর, ২০১১ সালে রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল বিধায়কদের জন্য মাসে হাজার টাকা করে চাঁদার অঙ্ক বেঁধে দেওয়া হয়। এতদিন পর্যন্ত সেই পরিমাণ অর্থই সমস্ত বিধায়ক জমা দিচ্ছিলেন তহবিলে। এবার দশ বছর পর সেই অঙ্ক বাড়ানো হচ্ছে। এক হাজারের বদলে দু’হাজার টাকা করে চাঁদা দেওয়ার প্রস্তাব দিয়েছেন পরিষদীয় মন্ত্রী। তা গৃহীতও হয়েছে। লাগু হওয়ার কথা রয়েছে মে মাস থেকে।






