চিট ফান্ড-এর টাকায় তৃণমূলের পার্টি অফিস, পোস্টার পড়ল রানাঘাটে

চিট ফান্ড প্রতারিত মানুষের টাকায় কেনা সম্পত্তি দখল করে পার্টি অফিস তৈরি করতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ এমন অভিযোগই উঠল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। নদিয়ার রানাঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। বিস্তীর্ন এলাকায় পোস্টার পড়েছে।

৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তর্জা যে ঘটনাকে সামনে রেখে তীব্র প্রতিবাদে নেমেছে বিরোধী দল সিপিআই(এম)। এমনকী প্রতিবাদের বিরুদ্ধে তারা গণসাক্ষর নেওয়া শুরু করেছে। স্থানীয় সিপিআই(এম) নেতা জানাচ্ছেন, ওই প্রতিলিপি দেওয়া হবে মহকুমা শাসকের কাছে। এরমধ্যে আজ বেশ কিছু পোস্টার দেখা যায় এলাকায়৷ যেখানে লেখা হয়েছে, “চিট ফান্ডে প্রতারিত মানুষের টাকায় কেনা সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও৷”

এই প্রসঙ্গে তৃণমূলের সাফাই, পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে সেখানে একটি অস্থায়ী পার্টি অফিস তৈরি করা হচ্ছে। ঘটনা প্রকাশ্যে আসার পর তৃণমূল নেতৃত্ব আরও জানিয়েছে, পৌরনির্বাচন উপলক্ষে এই পার্টি অফিস৷ স্থায়ী অফিসও নয়। শাসক দলের স্থানীয় নেতাদের মতে গোটাটাই বিরোধীদের চক্রান্ত। এই অস্থায়ী অফিসকে চিটফান্ড এর টাকায় তৈরি রটানোর পিছনে বিরোধীদের হাত। তাদের মতে , ‘বিরোধীরা চাইছে মানুষ তাদের ভুল বুঝুক এবং সামনে পুরভোটের যাতে তাদের ভোট ব্যাংক পূর্ন হয়ে যায় সেটা করতেই এত খেলা খেলছে তারা। কিন্তু মানুষ জানে এবং বুঝতে পারছে কোনটা ঠিক আর কোনটা ভুল’।

RELATED Articles

Leave a Comment