রাজ্যের শাসকদলের হাতে আক্রান্ত হলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। জামালপুরে সাহাপুরে কৃষক মোর্চায় সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূলের বিরুদ্ধে মুখে পড়েন তিনি। তৃণমূলের বিরুদ্ধে ওঠে দিলীপবাবুর গাড়িতে ইট মারার অভিযোগ। আরও অভিযোগ, আমড়া মোড়ে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কালো পতাকাও দেখায় তৃণমূল সমর্থকরা।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম। আজ অর্থাৎ শনিবার বিকেলে সেখানে বিজেপি – তৃণমূল সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। ব্যাপক সংঘর্ষের জেরে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নামে পুলিশ। সংঘর্ষ থামাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।
এই প্রসঙ্গে দীলিপবাবু নিজের বক্তব্যে জানান, আমি গ্রামে গেলেই আমাকে এভাবে আটকানোর চেষ্টা হয়। গুন্ডা লেলিয়ে দেয় শাসক দল তৃণমূল। কালো পতাকা দেখায়, ইট-পাটকেল ছোড়ে গাড়ি লক্ষ্য করে। একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দলকে ওরা রাস্তায় বেরোতে দেবে না। এভাবে কি চলবে। মানুষ ক্ষেপে উঠলে সরকার আইন শৃঙ্খলা সামলাতে পারবে তো?
তবে দিলীপবাবুর দাবি যথারীতি উড়িয়ে দিয়েছে তৃণমূল। কালো পতাকা দেখিয়েছেন গ্রামবাসীরা বলে অভিমত ঘাসফুল শিবিরের।






