উত্তরপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গ! অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড করে রাখল গৃহশিক্ষক। ধর্ষণের কথা কাউকে বললে ফাঁস করে দেওয়া হবে ভিডিও, দেওয়া হল হুমকি। বারাসাতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি। অভিযুক্ত দুজনের মধ্যে একজন পলাতক।
জানা গিয়েছে, সম্প্রতি নাম ঠিক করার অজুহাতে আদালতে ওই ছাত্রীকে নিয়ে যায় অভিযুক্ত দুই জন। সেখান থেকে ফেরার পথে ওই নাবালিকাকে ধর্ষণ করেন ওই গৃহশিক্ষক ও তার বন্ধু। ঘটনা নিয়ে মুখ খুললেন ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেন ওই গৃহশিক্ষক। পরে এই ব্যাপারে জানাজানি হতেই গৃহশিক্ষকের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। ওই গৃহশিক্ষক কে গ্রেফতার করা হয়েছে তবে তার সঙ্গী পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।





