TMC Symbol on Biryani Pot: বিরিয়ানিতে খেলে উপকার মেলে। বিরিয়ানির অনুরাগীর সংখ্যা ভারত ছাড়িয়েছে। বিরিয়ানিকে অনেকেই সবচেয়ে সুস্বাদু খাবার বলে মনে করেন। খেতে সুস্বাদু হলেও অনেকে এটাকে স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করেন না। বিরিয়ানি স্বাস্থ্যকরী খাবার হিসেবে প্রমাণিত হতে পারে। বর্তমানে ব্যারাকপুর এলাকার বিরিয়ানি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে। দাদা বৌদি, ডি বাপি, আরো নানান বিরিয়ানির দোকানের ব্রাঞ্চ রয়েছে ওই ব্যারাকপুরে। অনেকে মজা করে ব্যারাকপুরকে বিরিয়ানিপুর বলে থাকেন এখন। এবার সেই ব্যারাকপুর এই তৃণমূলী বিরিয়ানি (TMC biriyani)।
সকলেই বিরিয়ানির হাঁড়িতে খোয়া ক্ষীর, গোলাপের পাপড়ি, গোটা মাংস দেখেছে নেট দুনিয়ায়। তবে এবার বিরিয়ানির হাঁড়িতে তৃণমূলের ছোঁয়া (TMC Symbol on Biryani Pot)। ভোটের ফলাফলের দিন পশ্চিমবঙ্গের সবুজ আবিরের ঝড় দেখেছে সকলে। চারিদিকে ঘাসফুলের জয়জয়কার। সবুজ আবিদের ঝড়ে হেভিওয়েট বিজেপি নেতারা হেরে গিয়েছেন। তার মধ্যে অন্যতম ব্যারাকপুর। এই লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে বিজেপির দখলে ছিল। এই জায়গা থেকে তৃণমূল ২০২৪ লোকসভা নির্বাচনে প্রার্থী করে পার্থ ভৌমিককে।
যুব সংগঠন করে উঠে আসা এবং পরে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও পদ্মফুল শিবিরের আশ্বাস ছিল অর্জুনের ওপর। তবে অর্জুন গড়ে জিতেছে ঘাসফুল শিবির আর এটাই বিরাট জয় বলে মনে করছেন অনেকে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংকে হারিয়ে ব্যারাকপুর কেন্দ্রের দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন পার্থ ভৌমিক। এই জয়ের সেলিব্রেশনে বিরিয়ানির হাঁড়িতে তৃণমূলের ছোঁয়া দেখা গিয়েছে (TMC Symbol on Biryani Pot)।
জেতার আনন্দে বিরিয়ানির হাঁড়ির মধ্যেই দলীয় প্রতীক এঁকে আনন্দে মেতে উঠলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। বিরিয়ানির দোকানের স্পেশাল আর্জি দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বিরিয়ানির প্রত্যেকটি হাড়িতে এমন প্রতিকী চিহ্ন এঁকে দিতে হবে (TMC Symbol on Biryani Pot)। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা বিধানসভা এলাকার এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিরিয়ানির হাঁড়ির মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিটি চিহ্নের (TMC Biriyani) ছবি ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়া পেজে। যা দেখে আনন্দে ভাসছেন বিভিন্ন এলাকার তৃণমূলের কর্মী সমর্থকেরা।
উল্লেখ্য, ভোটের ফলাফল প্রকাশের পর দেখা যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ৬৪ হাজার ৪৩৮ ভোটে হারিয়ে দেন। এরপরই লোকসভা কেন্দ্রের নানা প্রান্তে শুরু হয়ে যায় সবুজ আবিরের ঝড়। এমনকি ব্যান্ড বাজিয়ে, ডিজে বাজিয়ে সেলিব্রেশনও করা হয়। আর তারপরেই খাওয়া-দাওয়াতেতৃণমূলের অভিনবত্বের ছোঁয়া লেগেছে (TMC Symbol on Biryani Pot)। প্রায় হাজার মানুষ এদিন জয় উল্লাসে অংশ নিয়েছিলেন আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের খণ্ডেশ্বর গ্রামের আগমনী সংঘ ক্লাবের ৮৮ নম্বর বুথে। এদিনের খাওয়া-দাওয়ার মেনু ছিল বিরিয়ানি (TMC Biriyani)।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেখা যাচ্ছে বিশালাক্ষার তামার বিরিয়ানির হাড়িতে ভর্তি বিরিয়ানির ওপরে তৃণমূলের প্রতিকী চিহ্ন ঘাসফুল আঁকা। জয়ের আনন্দে তৃণমূলের কর্মী সমর্থকরা বিরিয়ানির হাঁড়িতেই প্রতিকী চিহ্ন ঘাসফুল এঁকে উৎসর্গ করেছেন (TMC Symbol on Biryani Pot)। তারপরেই সেই বিরিয়ানিতে চলল কর্মী সমর্থকদের খাওয়া-দাওয়া। সেই বিরিয়ানির হাঁড়িতে আঁকা প্রতি কে চিহ্নের (TMC Biriyani) ছবি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নানান মত সামনে এসেছে। কেউ বলছেন ‘বিরিয়ানিতেও তৃণমূল’ (TMC Biriyani) আবার কেউ শুধুই হাসছেন কটাক্ষের হাসি।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!