তখনও ভোটপর্বই মেটেনি, এদিকে দেবকে নিয়ে বিজয়োল্লাসে মাতলেন তৃণমূল কর্মীরা, সবুজ আবির দিয়ে হল ‘খেলা’

TMC workers celebrated victory of Dev before ending election: তখনও পর্যন্ত শেষই হয়নি ভোট পর্ব। পাঁচটা বাজতে তখনও বেশ কিছুটা দেরি। নানান বুথেই তখনও লোকজন লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য। ভোট পর্ব মেটার আগেই দেবকে (Dev) নিয়ে বিজয় উৎসব পান করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সবুজ আবির উড়িয়ে, দেবের গলায় মালা পরিয়ে বিজয়োল্লাসে মাতলেন তারা (TMC workers celebrated victory of Dev before ending election)

আজ, ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট ছিল ঘাটাল লোকসভা কেন্দ্রে। এদিন সকাল থেকেই নানান বুথে ঘুরেছেন তৃণমূল প্রার্থী দেব (Dev)। ভোটের শেষ লগ্নে তিনি পৌঁছন ধনেশ্বর বালিকা বিদ্যালয়ে। সেখানে দেব যাচ্ছেন শুনে তৃণমূল কর্মীরা আগে থেকেই প্রস্তুত ছিলেন মালা, সবুজ আবির নিয়ে। দেব সেখানে পৌঁছতেই তাঁকে মালা পরিয়ে সবুজ আবির দিয়ে তিলক কেটে বিজয় উল্লাসে মাতেন তৃণমূল কর্মী-সমর্থকরা (TMC workers celebrated victory of Dev before ending election)।  

এদিন দেবকেও (Dev) দেখা যায় ভিক্ট্রি সাইন দিয়ে পোজ দিতে। এই উচ্ছ্বাস প্রসঙ্গে দেব বলেন, “কর্মীদের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে। যেভাবে সব জায়গা থেকে সাড়া মিলছে… তিন-চার মাস ধরে সবাই খুব পরিশ্রম করেছেন। দলের সব কর্মীদের কাছেই এটা বিরাট বড় উৎসব। খাওয়া-দাওয়া, ঘুম ভুলে সবাই দলের পতাকা নিয়ে মানুষের কাছে গিয়েছেন। আজ প্রার্থীর থেকেও বড় দিন হল দলীয় কর্মীদের জন্য” (TMC workers celebrated victory of Dev before ending election)

ভোট পর্ব শেষের আগেই এই উল্লাস সম্পর্কে দেবের (Dev) বক্তব্য, দলের কর্মীরাই দলের আসল সম্পদ। তাঁর দলের কর্মীরা ভেবেই নিয়েছেন যে তিনি জিতছেন। সেই কারণেই এই ভালোবাসা। তবে দেবের মতে, এটা বিজয় উৎসব নয়, এটা দলের কর্মীদের পরিশ্রমের উৎসব (TMC workers celebrated victory of Dev before ending election)

অন্যদিকে আবার কেশপুর নিয়ে প্রশ্ন তুলেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “কেন্দ্রীয় বাহিনী থাকলেও রাজ্য পুলিশ তৃণমূলের কথায় তাদের মিসগাইড করেছে। বহু জায়গায় প্রকৃত ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। আমার যাতায়াতের পথেও বাধা তৈরি করেছে। পুরো বিষয়টা কমিশনে জানাচ্ছি”।

কেশপুরে পুনর্নির্বাচন চেয়েছেন তিনি। হিরণ বলেন, “কেশপুরে ভোট কোথায় হল? তৃণমূল তো সব তো লুঠ করে নিল! কেশপুরে পুনর্নির্বাচন চাই। কমিশনে যাচ্ছি”।

হিরণের মন্তব্যের প্রেক্ষিতে দেবের বক্তব্য, “গত কয়েকদিন ধরে হিরণ বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করে এলাকায় হিংসা ছড়ানোর চেষ্টা করেছে। তার ফলে কিছু এলাকায় গোলমালের পরিস্থিতিও তৈরি হয়। তবে মানুষের স্বতস্ফূর্ততা থেকে স্পষ্ট, তাঁরা হিরণকে প্রত্যাখ্যান করেছে। এটা বুঝতে পেরেই, এখন পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছে বিজেপি প্রার্থী” (TMC workers celebrated victory of Dev before ending election)

RELATED Articles