দারুণ খবর ফুচকাপ্রেমীদের জন্য! এবার চলন্ত ট্রেনে বিক্রি হচ্ছে ফুচকা, যাতায়াতের মাঝেই খাবেন তো মুখে জল আনা এই খাবার?

Fuchka sold in local train: ফুচকা (Fuchka) নামটা শুনলেই অনেকের জিভে জল চলে আসে। আলুর পুর দিয়ে টক জলে ডোবানো ফুচকা লোভনীয় অনেকের কাছেই। লাইন দিয়ে ফুচকা খেতে দেখা যায় অনেকেই। একের পর এক ফুচকা দিতে থাকেন বিক্রেতা। ফুচকা খাওয়ার আশায় দাঁড়িয়ে থাকেন অনেকে। তবে কোন রাস্তায় নয় ট্রেনের মধ্যেই ফুচকা খাওয়ার ব্যবস্থা (Fuchka sold in local train)। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে ফুচকা খেয়ে চলেছেন যাত্রীরা। হ্যাঁ ঠিকই শুনছেন। ট্রেনের মধ্যেই ফুচকা খাওয়ার ব্যবস্থা। ‌ ফুচকা খেতে ভিড় জমেছে ট্রেনের কামরাতেই।

ফুচকা (Fuchka) এই কথাটা শুনলেই আট থেকে আশির জিভে জল চলে আসে। ইচ্ছা থাকলেও রোজের ফুচকা খাওয়ার সুযোগ হয় না কারোরই। আলুর দম ফুচকা, দই ফুচকা, নানান ফিউশন ফুচকার বাড় বাড়ন্তে টক জল ফুচকার আলাদাই ক্রেজ রয়েছে। ফুচকা তো ঝাল মুড়ি, বাদাম ভাজার মত ট্রেনে মোটেই পাওয়া যায় না। তবে সকলকে অবাক করে দিয়ে এবার ট্রেনের কামরাতেই ফুচকা নিয়ে বসলেন ফুচকা বিক্রেতা। সাধারণ যাত্রীদের ফুচকা খাওয়ার আক্ষেপ মিটবে। যেতে আসতেই ট্রেনের কামরাতেই ফুচকা খেয়ে ফেলতে পারবেন। ‌লোকাল ট্রেনেই ফুচকা (Fuchka sold in local train)। হ্যাঁ, সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ‌ ভিডিওটি প্রকাশ্যে আসার মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ‌

সোশ্যাল মিডিয়ার যুগে এখন কোন কিছুই লোকের চোখের আড়াল হয় না। ‌ তাই ট্রেনের কামরায় এমন ফুচকা বিক্রির আজব কান্ডের দৃশ্য সামনে এসেছে।নানা রকম ভিডিওর মধ্যে এই ভিডিওটি অনেকেরই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ‌ কারণ চলন্ত লোকাল ট্রেনে ফুচকা (Fuchka) বিক্রি হতে দেখা যাচ্ছে ভিডিওটিতে (Fuchka sold in local train)। ‌ ট্রেনের মধ্যেই ফুচকা খেতে লাইন দিয়েছেন নিত্যযাত্রীরা।

 

View this post on Instagram

 

A post shared by Bong Canvas (@bong.canvas)

ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল। ‌ রাতের দিকে অল্প ভিড় ট্রেনটিতে বিক্রি হচ্ছে ফুচকা (Fuchka sold in local train)। ‌ ফ্যানের দরজার সামনেই ফুচকার ঝোড়া সাজিয়ে বসেছেন বিক্রেতা। ‌ট্রেনের যাত্রীরা অসুবিধের বদলে আনন্দই পেয়েছেন। ‌ একের পর এক টক জল দেওয়া ফুচকা খেয়ে চলেছেন যাত্রীরা। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে কোন লোকাল ট্রেনের দৃশ্য এটি। তবে কোন ট্রেনে ফুচকা বিক্রি হচ্ছে সেটা জানা যায়নি।

কাজকর্ম সেরে অনেকেই রাতের দিকে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরেন। এবার তাদের খিদে পেলে ট্রেনের কামরাতে খেয়ে নিতে পারবেন ফুচকা। ‌চলন্ত ট্রেনে ফুচকা বিক্রি করে বেশ লাভই হয়েছে ফুচকা (Fuchka) বিক্রেতার। ট্রেনে ফুচকা বিক্রির এই ভিডিও সোশ্যাল মিডিয়ার পোস্ট করে তার সাথে একটি গান যোগ করে দেওয়া হয়েছে (Fuchka sold in local train)। ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বেশ ভাইরাল। বহু নেটিজেনরা নানা রকম মন্তব্য করেছেন। তবে নেট নাগরিকেরা লোকাল ট্রেনের মধ্যেই ফুচকা বিক্রি দেখে অবাক হননি, খুশি হয়েছেন।

আরও অন্যান্য খবর