বেশ কয়েক দিন ধরে অঝোর ধারায় বৃষ্টি (Heavy rainfall) পরবার পর বুধবার আকাশ আংশিক মেঘলা রয়েছে, কোথাও আবার পরিষ্কার রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম। এছাড়া আবহাওয়া দফতর সূত্রে জানিয়েছে যে, কতগুলি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে।
একই সাথে আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে যে শুক্রবার নাগাদ আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে শনি ও রবিবার সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হবে।
পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাব বাংলা ও প্রতিবেশী রাষ্ট্র উড়িষ্যায় পড়বে। শুক্রবার ও শনিবার উড়িষ্যাতে প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের আরও বলা হয়েছে যে তারা যেন বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে উপকূলে ফিরে আসেন।
তবে শুক্র ও শনিবার তাদের সমুদ্র যাত্রায় নিষেধ করা হয়েছে। কলকাতাতে আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে আজ ও কাল মিলিয়ে বৃষ্টির পরিমাণ কমবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। শুক্রবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হলেও শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আবার বৃদ্ধি পাবে।
আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস,এটি স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস,এটি স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে এখন ৮৮-৯৮%। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৬-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ৯.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!