রাতভর বৃষ্টি হয়েছে। এর জেরে শিয়ালদহ ও বিধাননগরের মাঝে রেললাইনে ধস নেমেছে। এর ফলে শিয়ালদহ-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত। ট্রেন পরিষেবায় ব্যাঘাতের কারণে নাজেহাল হতে হয় যাত্রীদের। আবার বৃষ্টির জেরে কলকাতা থেকে সংলগ্ন এলাকা জলমগ্ন হওয়ায় রাস্তায় বেরিয়েও বেশ সমস্যার মুখে পড়তে হচ্ছে মানুষকে।
কী সমস্যা হয়েছে লাইনে?
গতকাল, মঙ্গলবার দুপুরের পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। এর জেরে জলমগ্ন অনেক এলাকা। এরই মধ্যে শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের মধ্যে আপ লাইনের ধারে মাটি ধসে যায়। কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে রেললাইনের মাটি ধসেছে। রাতভর প্রবল বৃষ্টিতে ধসে যায় লাইনের ধারের মাটি। এর জেরে মেন লাইনে শিয়ালদহ-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। মেরামতির কাজ শুরু হয়।
এর জেরে অন্যলাইন দিয়ে কয়েকটি ট্রেন চালানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৫ টি ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন চললেও, তা অনেকটা দেরিতে চলছে। আর এর জেরে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।
এই গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে রেলের ভূমিকা। জানা গিয়েছে, যে জায়গায় ধস নেমেছে, তার ঠিক পাশেই নির্মাণ কাজ চলছে। হচ্ছে খনন কাজ। মনে করা হচ্ছে সেই কারণেই এই ধস। এদিকে কলকাতার বিভিন্ন এলাকাও আবার জলমগ্ন। একাধিক জায়গায় বাড়িতেও ঢুকে পড়েছে জল।
প্রসঙ্গত, গত সপ্তাহেই বারাসতে ট্রেন বিভ্রাটের জেরে বেশ ভোগান্তি পোহাতে হয় নিত্যযাত্রীদের। বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপ হওয়ার জেরে বন্ধ হয়ে যায় বনগাঁ-শিয়ালদহ রুটে আপ ও ডাউন লাইনেই ট্রেন চলাচল। আর আজ আবার ধসের কারণে শিয়ালদহে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটল।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!