সাতসকালে বড় দুর্ঘটনা! লাইনচ্যুত ট্রেন, হাওড়া শাখায় বন্ধ ট্রেন চলাচল, চরম দুর্ভোগে যাত্রীরা

Local train derailed: গতকাল, সোমবার সপ্তাহের প্রথমদিনই ঘূর্ণিঝড় রেমালের জেরে বন্ধ ছিল ট্রেন চলাচল। ব্যাহত হয়েছিল পরিষেবা। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তি চরমে উঠেছিল অফিসযাত্রীদের। আর এবার সোমের পর মঙ্গলেও হয়রানির মুখে যাত্রীরা। লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল একটি লোকাল ট্রেন (Local train derailed)। এর জেরে আপাতত হাওড়া শাখায় ট্রেন পরিষেবা বন্ধ।

সূত্রের খবর, আজ, মঙ্গলবার কাল ৭টা ৫ মিনিট নাগাদ একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে যায় লিলুয়া স্টেশনের কাছে (Local train derailed)। আর জেরে হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত। আপ লাইনে ট্রেন চলছে বটে কিন্তু খুবই ধীর গতিতে। কিন্তু ডাউন লাইনে একেবারেই পরিষেবা বন্ধ। লাইনচ্যুত হওয়ার কারণে হতাহতের খবর মিলল?

রেল সূত্রে খবর, এদিন এই লোকাল ট্রেনটি শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সেই সময় লিলুয়া স্টেশনের কাছে ডাউন মেইন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল ট্রেনটির। সেই সময়ই ঘটে যায় বিপত্তি। লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটি (Local train derailed)। তবে ভাগ্যের জোর যে সেই সময় ট্রেনটি ফাঁকা ছিল। ফলে হতাহতের কোনও খবর নেই।

এদিকে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগ চরমে যাত্রীদের। হাওড়া থেকে একাধিক ট্রেন ছাড়ছে দেরি করে। একই লাইনে একাধিক ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কীভাবে ট্রেনটি লাইনচ্যুত হল, এখনও তা জানা যায়নি (Local train derailed)। তবে পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক করা যায়, তেমনই চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।   

এই ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “সকাল ৭.১০ নাগাদ শেওড়াফুলি থেকে আসা একটি খালি লোকাল ট্রেনের কামরা লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয় (Local train derailed)। যার জেরে ট্রেন চলাচল ব্যাহত। ঘটনাস্থলে রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন। লাইনচ্যুত কামরা তোলার কাজ শুরু হয়েছে”। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি।

RELATED Articles