আজ কলকাতায় মোদী, যাবেন মা সারদা-বিবেকানন্দের বাড়ি, প্রধানমন্ত্রীর মেগা রোড শো উত্তর কলকাতায়, যানজটের আশঙ্কা শহরজুড়ে

Road show of Narendra Modi in North Kolkata: আগামী ১ জুন অর্থাৎ শনিবার রয়েছে সপ্তম ও শেষ দফার ভোট। সেদিন ভোট রয়েছে উত্তর কলকাতা, ডায়মন্ড হারবার-সহ নানান কেন্দ্রে। সেই প্রচারেই আজ, মঙ্গলবার কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী সভার পাশাপাশি এদিন উত্ত কলকাতায় মেগা রোড শো করবেন তিনি (Road show of Narendra Modi in North Kolkata)। এদিন ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

জানা গিয়েছে, আজ, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ উত্তর ২৪ পরগনার অশোকনগরে নির্বাচনী সভা করবেন মোদী। এরপর বিকেল ৪টে নাগাদ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে রয়েছে তাঁর আরও এক সভা। সেই সভা থেকেই তিনি আসবেন উত্তর কলকাতায় (Road show of Narendra Modi in North Kolkata)

জানা গিয়েছে, বিকেল ৫টা নাগাদ বাগবাজারে মা সারদার বাড়ি যাবেন নরেন্দ্র মোদী। সেখান প্রায় ৪০ মিনিট থাকতে পারেন তিনি। সাক্ষাৎ করবেন সাধু ও মহারাজদের সঙ্গে। তারপর সেখান থেকে সন্ধ্যে ৬টার সময় অংশ নেবেন মেগা রোড শো-তে। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে এই রোড শো করবেন প্রধানমন্ত্রী (Road show of Narendra Modi in North Kolkata)

রোড শো শুরু হবে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে। সেখান থেকে ২ কিলোমিটারের বেশি রাস্তা ধরে চলবে এই রোড শো। শেষ হবে সিমলা স্ট্রীটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত (Road show of Narendra Modi in North Kolkata)। এই মেগা রোড শো-কে ঘিরে তুমুল প্রস্তুতি বঙ্গ বিজেপির মধ্যে। রাজ্যস্তরের প্রথম সারির নেতারা এই নিয়ে বৈঠক করেছেন। এই রোড শোয়ের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহর। নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। তবে যানজটের আশঙ্কা রয়েই যাচ্ছে।     

জানা গিয়েছে, আজ, মঙ্গলবার দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত উত্তর কলকাতার নানান রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে পুলিশ (Road show of Narendra Modi in North Kolkata)। বেশ কিছু জায়গায় গাড়ি পার্কিং করা যাবে না এই সময়। এদিন দুপুর থেকে খিদিরপুর রোড থেকে শুরু করে এসপ্ল্যানেড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড়, বিধান সরণি, কলেজ স্ট্রিট, গিরিশ পার্ক ক্রসিং, বিবাদী বাগ, লালবাজার স্ট্রিট সহ একাধিক রাস্তাই যান চলাচল প্রায় বন্ধ থাকার কথা রয়েছে।  

RELATED Articles