শাসকদলের পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করাননি সরকারি ইঞ্জিনিয়ার! এই অপরাধে তাঁকে প্রাণে মারার চেষ্টা তৃণমূল নেতার

সামনেই বিধানসভা নির্বাচন! এমনিতেই বিপাকে রয়েছে রাজ্যের শাসক দল। এরই মধ্যে যতটা সম্ভব ইমেজ রক্ষা করা যায় চেষ্টা করে যাচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু দলের ছোটখাটো নেতারা সেইসব নিয়ে ভাবিত নয়। আখের গোছানোর সবরকম চেষ্টা এখন‌ও চালিয়ে যাচ্ছে তারা।

এবার শাসকদলের বিরুদ্ধে সরকারি ইঞ্জিনিয়ারকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করাননি আক্রান্ত ওই সরকারি ইঞ্জিনিয়ার। আর তাই তাঁকে ব্যাপক মারধর করল তৃণমূলের নেতা। এই ঘটনাটি ঘটেছে মালদায়। ঘটনায় অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী। যদিও তৃণমূল নেতা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার পঞ্চায়েত অফিস থেকে বের হওয়ার সময় পঞ্চায়েত সমিতির বাস্তুকারের উপর দলবল নিয়ে হামলা করেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী। নিগৃহীত ইঞ্জিনিয়ারের অপরাধ ছিল, তিনি ওই অভিযুক্ত তৃণমূল নেতার কথামতো ওঁর পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করান নি।

এই ঘটনায় ওই তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করে হয়েছে। যদিও, ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।

নির্বাচনের উত্তপ্ত আবহাওয়ায় এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও।

RELATED Articles