স্কুলের পাশেই রাখা ছিল বোমা, বল ভেবে হাতে তুলতেই ফেটে গিয়ে র’ক্তা’ক্ত ২ শিশু

কিছুদিন আগেই মুর্শিদাবাদের ফরাক্কায় বোমা ফেটে গুরুতর আহত হয় শিশুরা। সেই ঘটনার রেশ এখনও কাটে নি। এরই মধ্যে এবার ফের সেই বোমার কারণে মুর্শিদাবাদেই আক্রান্ত হল শৈশব। বোমার আঘাতে জখম ২ শিশু।   

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকার কুশবেড়িয়ায়। জানা গিয়েছে, সেখানকার এক বেসরকারি স্কুলের পাশেই মজুত করা ছিল সেই বোমা। খেলার সময় বল ভেবে তা হাতে তুলে নেয় এক শিশু। এরপরই বিকট শব্দে তা ফেটে যায়। র’ক্তা’র’ক্তি কাণ্ড ঘটে। আক্রান্ত হয় দুই শিশু। তাদের দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল মহকুমা হাসপাতালে। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে শিশুদের স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে দুই শিশুর।

প্রসঙ্গত, নভেম্বরের শেষের দিকে ফারক্কার ইমামনগরেও বোমা ফেটে গুরুতর জখম হয়েছিল তিন শিশু। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার পথে ঘটেছিল ওই দুর্ঘটনা। সেই সময়ও এক শিশু খেলার সময় বল ভেবে খেলতে গিয়ে বোমা হাতে তুলে নেয়। এরপরই ঘটে ভয়ঙ্কর পরিণতি।

বল ভেবে বোমা হাতে তুলতেই বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের কারণে কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে এক শিশু। গুরুতর জখম হয় আরও দুই শিশু। নভেম্বের সেই ঘটনার রেশ এখনও মুর্শিদাবাদবাসীর মনে দগদগে। এর মধ্যে ফের বোমা ফেটে আক্রান্ত ২ শিশু। এবার স্কুলের পাশেই লুকিয়ে রাখা ছিল বোমা। তাতেই গুরুতর আহত হয় শিশুরা।

বিরোধীরা বারবার অভিযোগ করে এসেছে যে রাজ্য বারুদের স্তূপে পরিণত হয়েছে। নানান জায়গায় কড়া নজরদারি নেই পুলিশ-প্রশাসনের। রাজ্যের নানান প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা। কিন্তু তারপরও মুর্শিদাবাদ থেকে বারবার বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বেশ প্রশ্ন উঠছে।

RELATED Articles