পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগেই কার্যত রণক্ষেত্রে পরিণত হল দিনহাটার (Dinhata) বুড়িরহাট। এদিন সেখানে ছিল কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কর্মসূচি। এই কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের (TMC workers) বিরুদ্ধে। এর জেরে সংঘর্ষে জড়ায় বিজেপি ও তৃণমূল কর্মীরা। এই ঘটনার পর বুড়িরহাট এলাকায় যান উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। সেখানে গিয়ে নিশীথ প্রামাণিককে কার্যত হুমকি দেন তিনি।
উদয়নের কথায়, “দিনহাটা দখল করতে এটা নিশীথ প্রামাণিকের চক্রান্ত। পরিকল্পিত গুন্ডামি”। এদিন এলাকায় গিয়ে হুঙ্কার দিয়ে উদয়ন বলেন, “একটা বিজেপি কর্মী যেন বুড়ির হাটের রাস্তায় বের হতে না পারে।নিশীথের গুন্ডামির খেসারস দিতে হবে এই এলাকার বিজেপি কর্মীদের। কাউকে আর বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না”।
আজ, শনিবার দিনহাটার বুড়িরহাটে জনসংযোগ কর্মসূচি ছিল কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের। এদিন নিশীথের মিছিলে হামলা করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। নিশীথের কনভয় আটকে কালো পতাকা দেখানো হয়। তাঁর গাড়িতে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। জনবহুল এলাকায় বোমাবাজি ও গুলিগালাজের অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
এদিন নিশীথ প্রামানিক বুড়িরহাট থেকে চলে যেতেই দলবল নিয়ে এলাকা পরিদর্শনে আসেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অভিযোগ করে তিনি বলেন, “নিশীথ প্রামানিক পরিকল্পিতভাবে গুন্ডামি করবার জন্য ৩৬ টা গাড়ি নিয়ে দিনহাটায় ঢুকেছে। নিশীথ প্রামানিকের প্রত্যেকটা গাড়িতে দুষ্কৃতীরা ছিল। ওরা দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য। পার্টি অফিস ভাঙচুর করেছে। ঢিল ছুড়েছে পাথর ছুড়েছে তার প্রমাণ সাধারণ ব্যবসায়ীরা। এই হচ্ছে এদের চরিত্র। এরাই হচ্ছে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী। দিনহাটার মানুষ একে ঠাঁই দেবে না”।
এরপরই নিশীথকে হুমকি দিয়ে তিনি বলেন, “নিশীথের চামড়া খুলে দেব চামড়া খুলে দেব আমরা। সমাজ বিরোধী নিশীথের চামড়া খুলে দেব আমরা বলে স্লোগান দিলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। গুন্ডা বদমাশ বন্দুকের কারবারি নিশীথ”।
এদিন এলাকা পরিদর্শনে গিয়ে এলাকার তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন উদয়ন গুহ। তিনি বলেন, “আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে।সাধারণ ব্যবসায়ীর গাড়িতেও গুলি চালানো হয়েছে। গুন্ডামি করে বাজার দখল করে ব্যবসাটা যাতে ভালো ভাবে করতে পারে। সেই চেষ্টাই নিশীথ”।





