ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি! আগামীকালই আছড়ে পড়বে ফেঙ্গল, ফের ক্ষতির মুখে বাংলা, কী দুর্যোগ আসছে রাজ্যে?

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গল। এই ঘূর্ণিঝড় নিয়ে বেশ আশঙ্কায় বঙ্গবাসী। কিছুদিন আগেই এক ঘূর্ণিঝড় দেখেছে বাংলা। যদিও সেভাবে কোনও ক্ষয়ক্ষতি করেনি সেই ঘূর্ণিঝড়। কিন্তু এবার শীতের ঠিক মুখেই এমন ঘূর্ণিঝড়ের জেরে শীতের পথে বাধা ভেবেই মনখারাপ বঙ্গবাসীর।

আগামীকালই ঘূর্ণিঝড় ফেঙ্গলের ল্যান্ডফল হবে। যদিও এই ঘূর্ণিঝড়ের অভিমুখ তামিলনাড়ুর ও শ্রীলঙ্কার দিকে। এর প্রভাবে ইতিমধ্যেই তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি। এই ঘূর্ণিঝড়ের কারণে শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

তবে খানিক স্বস্তির খবর এটাই যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় পড়বে না। যদিও অল্পস্বল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শুক্রবার থেকে দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শনিবার ও রবিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই বৃষ্টির জেরে শীত কিছুটা বাধাপ্রাপ্ত হবে বটে। এখন কলকাতার তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে জাঁকিয়ে শীত এখনই পড়ছে না বলেই জানাল হাওয়া অফিস। নভেম্বরের শেষের দিকে আবহাওয়া বেশ মনোরমই থাকবে। তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।

অন্যদিকে উত্তরবঙ্গেও সেভাবে কনকনে শীত না পড়লেও সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে জেলাগুলিতে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা দেখা যাবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles