কোয়ারেন্টাইন সেন্টারে মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল ভিলেজ পুলিশ, পুলিশ-জনতা সংঘর্ষ

কোয়ারেন্টাইন সেন্টারে এক পরিযায়ী মহিলা শ্রমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেল এক ভিলেজ পুলিশকে। গোটা ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াল, মুহুর্তের মধ্যে এলাকা পরিণত হল রণক্ষেত্রে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ঢোলাহাটে।

ঘটনার সূত্রপাত গতকাল রাতে। গ্রামবাসীদের অভিযোগ, একজন ভিলেজ পুলিশকে ওই এলাকায় যে কোয়ারেন্টাইন সেন্টার আছে সেখানে এক মহিলা পরিযায়ী শ্রমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল। তখনই ওই ভিলেজ পুলিশকে আটকে রাখা হয়। সারারাত ওই ভিলেজ পুলিশকে আটকে রাখার পর আজ সকালে গ্রামবাসীরা কোয়ারেন্টাইন সেন্টারে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পুলিশ আসলে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের খন্ড যুদ্ধ বাঁধে। শুরু হয় ইঁট বৃষ্টি। পুলিশের গাড়িও ভাঙ্গা হয়।

এরপরে এলাকায় আসে বিশাল পুলিশবাহিনী। সেই পুলিশ বাহিনী এসে গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করতে শুরু করলে ঘটনার মোড় ঘুরে যায় অন্যদিকে। গ্রামবাসী বনাম পুলিশ যুদ্ধে গোটা এলাকা তখন যুদ্ধক্ষেত্রের আকার নেয়। পরে অবশ্য পরিস্থিতি আয়ত্তে আসে। অভিযুক্ত ওই ভিলেজ পুলিশ ও মহিলা শ্রমিককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

গ্রামবাসীদের অভিযোগ, যেখানে পুলিশের নিরাপত্তা দেওয়ার কথা সেখানে একজন পুলিশ কী করে ওই কোয়ারেন্টাইন সেন্টারে একজন মহিলা শ্রমিকের সঙ্গে এইরকম একটি কাজে লিপ্ত হতে পারেন। ঘটনাস্থলে এখনও বজায় রয়েছে চাপা উত্তেজনা।

RELATED Articles

Leave a Comment