আজ রাজ্যে তৃতীয় দফার ভোট। আজ সকাল থেকেই নানান বিধানসভা কেন্দ্রে উত্তেজনার পারদ চড়েছে। অভিযোগ, পাল্টা অভিযোগ এনেছে শাসক ও বিরোধী, উভয় পক্ষই। বেশ কিছু কেন্দ্র থেকে অভিযোগ এসেছে তৃণমূলের বিরুদ্ধে যে তৃণমূল কর্মীরা ভোটারদের ভোট দিতে যেতে দিচ্ছে না, বুথ দখল করে রাখা হয়েছে, এমন অভিযোগও শোনা গিয়েছে। অবে এবার খবর এল, সাধারণ মানুষের হাতে আক্রান্ত তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।
আরও পড়ুন- দাগ পেরোলেই চলবে মারধর, হুমকি তৃণমূলের, ভোটারদের ভোট দিতে বাধা
আজ আরামবাগ বিধানসভা কেন্দ্রে রয়েছে ভোট। সকাল থেকে এই অঞ্চলে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল বলে দাবী সাধারণ মানুষের। কিন্তু সুজাতা মণ্ডল অঞ্চলে ঢুকতেই ক্রমশ উত্তপ্ত হয় সেখানকার পরিবেশ। আরামবাগের আরান্ডি এলাকার ২৬৩ নম্বর বুথে আক্রান্ত হন তৃণমূল প্রার্থী।
সাধারণ মানুষের অভিযোগ, ২৬৩ নম্বর বুথের পাশের পাড়াতে ঢুকেই গ্রামবাসীদের সঙ্গে হুজ্জুতি শুরু করেন সুজাতা মণ্ডল। বেশ কিছু মানুষকে ভোট দিতে যেতে বাধা দেন তিনি। শুধু তাই-ই নয়, এক গ্রামবাসীর বাড়িতে ঢুকে সেই বাড়ির মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি। বাড়ির এক মহিলার হাত মচকে দেন। জানা গিয়েছে, সেই মহিলা ২ মাসের অন্তঃসত্ত্বা। এমনকি, রান্না করা ভাতের হাঁড়ি পর্যন্ত লাথি মেরে ফেলে দেন তৃণমূল প্রার্থী।
এই ঘটনার সময় পুলিশ ছিল তৃণমূল প্রার্থীর সঙ্গে। কিন্তু পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ গ্রামবাসীর। দীর্ঘক্ষণ ধরে এমন ঘটনা চলতে থাকায় আক্রোশ বাড়ে গ্রামবাসীদের। বাঁশ, লাঠি নিয়ে তৃণমূল প্রার্থীর দিকে তেড়ে যান গ্রামবাসীরা। তৃণমূল প্রার্থী ও গ্রামবাসীদের সংঘর্ষের জেরে আহত হন সুজাতা মণ্ডল। মাথায় চোট লাগে তাঁর।
আরও পড়ুন- ভোট দিতে বাধা তৃণমূলের, বুথ দখল, অভিযোগ বিজেপি প্রার্থীর, আতঙ্কের পরিবেশ ডায়মন্ড হারবারে
এদিকে অবশ্য তৃণমূলের দাবী, সুজাতার উপর হামলা চালিয়েছে বিজেপি। যারা আর দিকে তেড়ে এসেছিল, তারা সকলে বিজেপির লোক। এই ঘটনায় চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের আরান্ডি এলাকায়। অভিযোগ, পাল্টা অভিযোগের জেরে উত্তপ্ত এলাকার পরিস্থিতি।





