দেখতে দেখতে ১৯ দিন হয়ে গেল এই পৃথিবী ছেড়ে অভিনেতা সুশান্ত সিং রাজপুত চলে গিয়েছেন। নাকি তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে? তাঁকে যে খুন করা হয়েছে এই কথা বলছেন অনেকেই। এবার সুশান্ত সিং রাজপুত ফ্যান ক্লাবের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা হলো কিছু স্ক্রিনশট যা এই খুনের দাবিকে আরও জোরালো করে তুলল। এমনকি এই স্ক্রিনশট এ দাবি করা হয়েছে যে সুশান্তকে খুন করেছেন তার ‘কাছের বন্ধু’ সন্দীপ সিং স্বয়ং!
স্ক্রিনশটে অবন্তিকা সিং নামে একজন মহিলা কীভাবে সুশান্তকে খুন করা হয়েছে তার কারণ বিশদে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন যে বলিউড ইন্ডাস্ট্রির একজন সেলিব্রিটি স্টাইলিস্ট তার বন্ধু। তিনি জানিয়েছেন যে বলিউড ইন্ডাস্ট্রির একজন সেলিব্রেটি স্টাইলিস্ট তাঁর বন্ধু। সেই বন্ধুই তাকে জানিয়েছেন যে, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার সঙ্গে অভিনেতা সুরজ পাঞ্চোলির গোপন সম্পর্ক ছিল। যে কথা সুশান্ত ছাড়া কেউ জানতেন না কারণ দিশা সুশান্তের খুবই ঘনিষ্ঠ ছিলেন। ঘটনাচক্রে দিশা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। যেমনভাবে অভিনেত্রী জিয়া খানকে গর্ভপাত করানোর জন্য জোর করেছিলেন সুরজ সেইরকমই দিশাকেও একই কাজ করার জন্য চাপ দিতে থাকেন তিনি। কিন্তু দিশা সেই কাজ করতে রাজি হননি এবং তিনি সুশান্তকে এই ব্যাপারে বিস্তারিত জানান। সুশান্ত এই ব্যাপারে দিশাকে পুরোপুরি সমর্থন করেন। একদিন সুশান্তের সঙ্গে দিশা ফোনে কথা বলছিলেন। সেই সময়ে সুরজ পাঞ্চোলি দিশার ফ্ল্যাটে আসেন এবং দিশা ফোন রেখে দেন। এরপরে সন্দীপ সিং সুশান্ত কে ফোন করে জানান যে দিশা তাঁর ১৫ তলা অ্যাপার্টমেন্ট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এটা কি আদেও আত্মহত্যা ছিল বলে প্রশ্ন তুলেছেন অবন্তিকা।
সুশান্ত এই ব্যাপারে চুপ করে থাকার মানুষ ছিলেন না। তিনি সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে আওয়াজ ওঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং পুরো ঘটনাটি তিনি তার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং বন্ধু সন্দীপ সিং এর সঙ্গে আলোচনা করেছিলেন।
রিয়া পুরো ঘটনাটা মহেশ ভাটকে জানান। অন্যদিকে সুরজ পাঞ্চোলির গুপ্তচর হিসেবে কাজ করা যায় পুরো ঘটনাটি সুরজকে জানান। এরপরে ঠান্ডা মাথায় সবাই মিলে সুশান্তকে খুন করেন এবং এই ঘটনাটিকেও আত্মহত্যা বলেই প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। ওই স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে অবন্তিকা বলছেন খুনটা করেছেন সন্দীপ সিং নিজের হাতে, পরোক্ষভাবে সাহায্য করেছেন সলমান খান থেকে মহেশ ভাট সকলেই। এর সঙ্গে রাজনৈতিক ও অন্ধকার জগতেরও যোগসাজশ রয়েছে।
https://www.instagram.com/p/CCHLJOZjncA/?utm_source=ig_web_copy_link
স্বাভাবিকভাবেই স্ক্রিনশট প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে গিয়েছে সুশান্তের অনুরাগীদের মধ্যে। অনেকেই বলছেন যে সলমান খান ‘ড্রাইভ’ ছবিটি সুরজ পাঞ্চোলিকে দিয়ে করাতে চেয়েছিলেন কিন্তু সেই ছবিতে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এরপরই সালমান খানের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের মনোমালিন্য সৃষ্টি হয়। তাই স্ক্রিনশটের ঘটনাটি একেবারে মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছেন না সকলেই।





