পশ্চিমবঙ্গে আটকে পড়া এবং ফিরে যাওয়ার জন্য চালু হচ্ছে ‘অটোমেটেড ই-পাস’ ব্যবস্থা

করোনা রুখতে দেশজুড়ে যে লকডাউনের নির্দেশ জারি করেছে কেন্দ্র তার আজ ৪৫ দিন অতিক্রান্ত। ২৫শে মার্চ হঠাৎ করে লকডাউনের নির্দেশ জারি হওয়ায় অনেক মানুষই ভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন। বর্তমান পরিস্হিতিতে দেশজুড়ে গণপরিবহনও বন্ধ থাকায় তাদের বাড়ি ফেরার কোনো ব্যবস্থা নেই। এবার বঙ্গের ক্ষেত্রে মানুষদের বাড়ি পাঠানোর এবং ফেরানোর ব্যবস্থা করছে রাজ্য। লকডাউনের জেরে পশ্চিমবঙ্গের বহু মানুষ দেশের বিভিন্ন রাজ্যে আবার ভিনরাজ্যের অনেকে বাংলায় আটকে পড়েছেন। এবার এই সকল পরিযায়ী মানুষদের জন্য ‘অটোমেটেড ই-পাস’ ব্যবস্থা চালু করল রাজ্য সরকার।

যেসব মানুষ নিজেদের ব্যবস্থায় নিজরাজ্যে ফিরতে ইচ্ছুক, তাদের সুবিধার্থে ই-পাসের ব্যবস্থা করছে সরকার। তার জন্য রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’ পোর্টালের http://www.wb.gov.in-এ নির্ধারিত লিংক অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ৮০১৭৮ ৪৫৫৫৫ কিংবা ৫১৯৬৯ নম্বরে এসএমএস-এ যোগাযোগ করতে পারেন। সেখানে তিন ধরনের পাসের কথা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট পাসগুলোর লিংকও দেওয়া হয়েছে ওয়েবসাইটে। পশ্চিমবঙ্গের আটকে পড়া মানুষদের জন্য যেমন পাসের ব্যবস্থা করা হয়েছে। সেরকমই এ রাজ্যে ঢোকার জন্য পাসেরও ব্যবস্থা করা হয়েছে ওই পোর্টালে।

নাম নথিভুক্ত করার জন্য এসএমএসও করা যাবে। তার জন্য ৫১৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে। সেখানে বর্তমান ঠিকানার পিন কোড, যে রাজ্যে বাড়ি সেখানকার ঠিকানার পিন কোড, কত জন যাত্রা করবেন তার পূর্ণাঙ্গ বিবরণ দিতে হবে। এসএমএস করতে হবে এই ফরম্যাটে-এ WB<Space>COVID<Space>source pincode<Space>destination pincode<Space>no of passengers( in two digits)। কীভাবে এসএমএস করবেন তাঁর একটা উদাহরণ দেওয়া রয়েছে ওয়েবসাইটে। সেটি হল WB COVID 110001 700001 04 এইভাবে।

RELATED Articles

Leave a Comment