Madhyamik Result 2022 Official Link: ৩ জুন ২০২২ মাধ্যমিকের ফল প্রকাশ! রেজাল্ট দেখবেন কিভাবে?

হাতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। কিছুদিন আগে অবধি জানা যাচ্ছিল জুন মাসের প্রথম সপ্তাহে বের হতে চলেছে ২০২২ সালের মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2022)। আজ পর্ষদ নিশ্চিত করলো ৩ জুন বেরোচ্ছে ফলাফল। ছাত্র-ছাত্রীদের জীবনে এটি হলো প্রথম বড় পরীক্ষা।

কারণ মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Result 2022) পর থেকেই জীবনে একটা নতুন ধাপ শুরু হয়। এরপর উচ্চমাধ্যমিক এবং ধীরে ধীরে কেরিয়ার গড়ার লক্ষ্য। তাই প্রথম পরীক্ষায় সফলভাবে উতরে যাওয়া যথেষ্ট কঠিন হয় পড়ুয়াদের কাছে। ফলে এর ফলাফল নিয়ে থাকে টান টান উত্তেজনা।

গত দু’বছর করোনা আবহে বন্ধ ছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। গত বছরও হয়নি মাধ্যমিক পরীক্ষা। তবে এ বছর মহামারী আস্তে আস্তে কমতে থাকায় মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Result 2022) নেওয়া হলো। কিন্তু পরীক্ষা হলেও অনলাইনে ক্লাস হয়নি।

সাধারণত মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Result 2022) শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায়। এত দিন অবধি এটাই ছিল পর্ষদের নিয়ম। এ বছর ৭ মার্চ থেকে ১৬ ই মার্চ হয়েছিল পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৬ হাজার ৮৬৩জন। মোট ৪১৫৪ টি কেন্দ্রে নেওয়া হয়েছিল পরীক্ষা।

তথ্য প্রযুক্তির সহায়তায় আজকাল ইন্টারনেট ও এসএমএস- এর মাধ্যমে সহজেই পরীক্ষার ফলাফল প্রকাশের পরই জানতে পেরে যায় পরীক্ষার্থীরা। জেনে নিন ঠিক কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন রেজাল্ট। ওয়েবসাইট গুলি হল:

১) http://www.wbbse.wb.gov.in এবং ২) wbresults.nic.in

*কিভাবে দেখবেন রেজাল্ট?*

ওয়েবসাইট ওপেন করে দশম শ্রেণীর রেজাল্ট অপশনে ক্লিক করবেন। নিজের এডমিট রোল নাম্বার এবং জন্মতারিখ দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর রেজাল্ট দেখতে পাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন রেজাল্ট।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment