ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তুমুল বৃষ্টিপাত, ঝড়ের সম্ভাবনা, ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে মন্ডপ! জারি সর্তকতা

দুর্গাপুজোর সময় রেহাই নেই বাঙালির! মণ্ডপে ঠাকুর দেখতে যাওয়া নিষিদ্ধ, ইতিমধ্যেই জানিয়েছে কলকাতা হাইকোর্ট! পুজোতে বাড়িতে বন্দি থাকার আশঙ্কার কথা আগেই শুনিয়েছে আবহাওয়া দপ্তর‌ও! আর এই আশঙ্কাকে একপ্রকার সত্যি করে আজ অর্থাৎ দুর্গা ষষ্ঠীর সকাল থেকেই আকাশের মুখে বেজায় ভার। ক্ষণে ক্ষণেই নামছে বৃষ্টি। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ কলকাতা ভাসবে এই নিম্নচাপের ফলে হওয়া বৃষ্টিতে বলে জানা যাচ্ছে।

দীর্ঘ ছয় মাসের একপ্রকার বন্দিদশা কাটিয়ে বাঙালি যখন পুজোয় আনন্দ করবে ভাবছে তখন মানুষের স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে বাধ সেধেছে কলকাতা হাইকোর্ট। মন্ডপের ভিতর না হয় না হোক বাইরেও বেশ ভিড় জমেছে। এবার বাঙালির সেই আনন্দটুকুতেও কোপ বসাচ্ছে প্রকৃতি।

ষষ্ঠী থেকে দশমী পর্যন্তই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর সেই দিকে নজর রেখেই জেলাশাসকের পক্ষ থেকে সতর্কবার্তা পাঠানো হল দক্ষিণ ২৪ পরগনার সমস্ত পুজো কমিটি গুলিকে। নিম্নচাপের জেরে তৈরী হয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সঙ্গে বইতে পারে ব্যাপক ঝোড়ো হাওয়া। যার জেরে ক্ষতিগ্রস্থ হতে পারে মণ্ডপ।

তাই আগে থেকেই পরিস্থিতির দিকে কড়া নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুজো কমিটি গুলিকে জানানো হয়েছে বাতাসে ঘণ্টায় গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।

আরও অন্যান্য খবর