হার মানাবে মরুভূমিকেও, আরও ৭ দিন তীব্র দহনজ্বালায় পুড়বে গোটা রাজ্য, বইবে লু, বৃষ্টির ছিটেফোঁটা আশ্বাসও নেই আপাতত

মাঝে কিছুদিন বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও এবার এল বড় দুঃসংবাদ। আগামী ৭ দিন কাঠফাটা গরমে নাজেহাল হতে চলেছে বঙ্গবাসী। বজায় থাকবে আর্দ্রতাজনিত পরিস্থিতি। গরম হার মানাবে মরুভূমিকেও। পশ্চিমের জেলাগুলিতে বইবে লু, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গেল।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্র ও শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমের জেলা ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আবার শনি ও রবিবার দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। তবে বিকেলের পর উপকূলের জেলায় আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং এই উপকূল সংলগ্ন কিছু জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার গরম আরও বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ।

হাওয়া অফিস সূত্রে খবর, সামনের সপ্তাহে গরম আরও বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে উঠবে। একাধিক জেলায় লু বইবে। বেলা ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন আবহবিদরা। তেষ্টা না পেলেও জল খাওয়ার পরামর্শ। একটানা অনেকক্ষণ রোদের মধ্যে কাজ করার পরামর্শ।

প্রসঙ্গত, আজ, শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ থেকে ৮৭ শতাংশ।

RELATED Articles