পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন তৃণমূল নেতা, ল্যাম্পপোস্টে বেঁধে রেখে পেটাল আমজনতা

তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। এই অভিযোগে ওই তৃণমূল নেতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে মারধর করল গ্রামবাসী। ওই নেতার সঙ্গে সম্পর্কে থাকা মহিলাকেও বেঁধে রাখা হয় বলে জানা গিয়েছে।

এই ঘটনার ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজারের নানাসোল গ্রাম পঞ্চায়েত খাদিমপুকুরে গ্রামে। বিবাহবহির্ভূত সম্পর্কে থাকার অভিযোগ উঠেছে ওই গ্রামের তৃণমূল বুথ সভাপতি ডালিম শেখের বিরুদ্ধে। জানা গিয়েছে, ইলামবাজারের ভগবতী বাজার এলাকার এক মহিলার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ান তিনি।

সূত্রের খবর, গতকাল, বৃহস্পতিবার বিকালে ওই মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল নেতা৷ সেই সময় গ্রামবাসীরা ধরে ফেলে ওই নেতাকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে গ্রামবাসীরা ওই তৃণমূল নেতাকে মারধর করে। পরে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখা হয়।

ওই নেতার সঙ্গে ওই মহিলাকেও বেঁধে রাখা হয় বলে জানা গিয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইলামবাজার থানার পুলিশ। ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যায় তারা।

এই ঘটনার জেরে গোটা এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানায় যে ওই অভিযুক্ত তৃণমূল নেতাকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে ইলামবাজারের তৃণমূল নেতা শেখ দুলাল বলেন, “এ ধরনের লোককে তৃণমূলে আমরা প্রশয় দিই না। উনাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে”।

RELATED Articles